সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

News Headline :
রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে রংপুর কাস্টমস ও ভ্যাট কমিশনারের অপসারণ সহ  সাংবাদিকদের নিরাপত্তা  নিশ্চিতের দাবি  কিশোরগঞ্জে বালুবাহী মাহেন্দ্র ট্রলির ধাক্কায় ভ্যানচালক নিহত, ছেলে গুরুতর আহত নারীদের অহংকার এ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা; রাজপথ পেরিয়ে মাননীয় সংসদ সদস্যের দিকে পাবনা আরএম একাডেমির ৯০ ব্যাচের সকল প্রয়াত বন্ধুর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার ১ রাজশাহীতে নকল স্টার সিগারেটের বড় চালান জব্দ, গ্রেফতার ১

তৃণমূল মহিলা কংগ্রেসের ডাকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল চলো পাল্টাই

Reading Time: < 1 minute

শম্পা দাস ও সমরেশ রায়, কলকাতা :
৩০ শে জানুয়ারী মঙ্গলবার, অভিষেক ব্যানার্জীর নির্দেশে, মহিলা তৃণমূল কংগ্রেসের ডাকে, মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসে এক বিক্ষোভ মিছিল করলেন, সুবোধ মল্লিক স্কোয়ার থেকে গান্ধী মূর্তির পাদদেশ পর্যন্ত, চলো পাল্টাই কয়েকশো তৃনমূল মহিলা সদস্য এই মিছিলে পা মেলান,
মিছিলে উপস্থিত ছিলেন মাননীয়া মন্ত্রী শশী পাঁজা মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং বিধাননগর পৌরসভার পৌরমাতা কৃষ্ণা চক্রবর্তী, মহিলা তৃণমূল কংগ্রেসের প্রিয়দর্শনী হাকিম, স্মীতা বক্সী সহ অন্যান্য মহিলা কাউন্সিলর গণ। মিছিল সুবোধ মল্লিক স্কোয়ার থেকে গান্ধী মূর্তির পাদদেশে আসার পর গান্ধী মূর্তিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানালেন এবং মশাল জান দিয়ে গান্ধী মূর্তি সামনে বিক্ষোভ দেখালেন শুধু তাই নয় মশাল জেলে গান্ধী মূর্তির চতুর্দিকে তিনবার ঘুরে তারা মোদি সরকার কে তিরস্কার করলেন এবং একটি গানের সাথে, কেন্দ্রীয় সরকার কে ভৎসনা করলেন ,এখানে তার কোন ঠাঁই নাই, যে মহিলাদের সম্মান দিতে পারেনা, যিনি একজন মহিলা মন্ত্রীকে অপমানিত করেন, এই পশ্চিমবাংলা থেকে দূর হঠাও। আমরা মহিলা হয়ে মহিলার অপমান মেনে নেব না তাই আজকের এই ধিক্কার মিছিল করেছি, শুধু তাই নয় তারা বেশ কয়েকটি প্লাকারের মধ্যে বিভিন্ন স্লোগান তুলে ধরেন, তারা কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে বলেন , নারী-বিদ্বেষী সরকার আর নাই দরকার, বিজেপি নেতৃত্বের কু কথা মানছি না মানবো না। অশালীন কথার ফুলঝুড়ি, বিজেপি বলছে ভুরিভুরি। রাখির উপহার না উপহাস। ঐক্যবদ্ধ আওয়াজ তুলে জবাব দেবো অসম্মানের।
এইভাবে মিছিলে আগত মহিলারা ভৎসনা করলেন কেন্দ্রীয় সরকারকে এবং বুঝিয়ে দিলেন, যদি মেয়েদের এই ভাবে অসম্মান করেন,আমরা ঠিক তার বিপরীত জবাব দেব। মোদী সরকারের বাংলায় একবিন্দু ঠাই হবে না, অমিত শাহ দুর হটো।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com