মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে প্রথম দিন অফিস করেছেন মোফাজ্জল হোসেন দুলাল Reading Time: < 1 minute
মােঃ জাহিদ হোসেন , দিনাজপুর:
দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক পদে দায়িত্বভার গ্রহণের পর প্রথমদিন অফিস করেছেন।
মঙ্গলবার (২৪ মার্চ ২০২৬) সকাল ১০টায় জেলা পরিষদের প্রশাসক হিসেবে প্রথম দিন অফিস করেছেন। জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণের পর মঙ্গলবার ছিল প্রথম দিন।
অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল জেলা পরিষদ ভবনে উপস্থিত হলে জেলা পরিষদের প্রধান কর্মকর্তা মোখলেসুর রহমানসহ পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী তাঁকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
এদিকে মঙ্গলবাল সকালে অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল জেলা পরিষদের তোর শাসক হিসাবে এবার গ্রহণ করায় বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মীরা তাঁকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
মোফাজ্জল হোসেন দুলালকে যারা ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন তাদের মধ্যে মাঝে রয়েছেন-বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেব আহসান হাবিব, জেলা বিএনপি সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকাররম হোসেন, সভাপতি খালেকুজ্জামান বাবু, আলহাজ্ব মাহবুব আহমেদ, মোঃ আবু বকর সিদ্দিক, যুগ্ম সম্পাদক মুরাদ আহমেদ।
এছাড়া জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল, মুক্তিযোদ্ধা দল, বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।