মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

দুই উড়ন্ত ছিনতাইকারি গ্রেফতার

Reading Time: < 1 minute

মোঃ শহিদুল ইসলাম, খুলনা :
ডুমুরিয়ার চুকনগরে দুই উড়ান্ত ছিনতাইকারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আজ রবিবার (২২ আগস্ট) আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। গত শনিবার দুপুরে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার চুকনগরের মালতিয়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ডুমুরিয়া থানাধীন মালতিয়া গ্রামের শিখা রানী (৪৪) চুকনগর বাজার থেকে ভ্যান যোগে বাড়িতে যাচ্ছিলেন। এসময় পিছন দিক থেকে আসা একটি নম্বর বিহীন লাল-কালো পালসার মোটরসাইকেলে থাকা দুইজন উড়ান্ত ছিনতাই কারি শিখারানীর গলায় একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে দ্রুত মোটরসাইকেল যোগে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় স্থানীয় লোকজন পুলিশ বাইককের পিছু ধাওয়া করে তাদের হাতেনাতে আটক করে। এরপর বিক্ষুব্ধ জনতা গণধোলাই দিয়ে তাদের থানা পুলিশে সোপর্দ করে। তারা হলেন খুলনার পাইকগাছা উপজেলার মৌখালি গ্রামোর মৃত, আবুল হোসেন ঢালির ছেলে মোঃ মিজানুর রহমান ঢালী @ মিজান (৩২) ও কয়রা উপজেলার হরিনগর গ্রামের মোঃ শাহজান গাজীর ছেলে মোঃ মহিবুল্লাহ গাজী (২৯)। এসময় ছিনতাই করা স্বর্ণের চেইন, আসামীদ্বয়ের ছিনতাইকাজে ব্যবহৃত মোটর সাইকেল ও একটি স্টীলের টিপ চাকু উদ্ধার পূর্বক তালিকা মুলে জব্দ করা হয়েছে। এ প্রসংগে থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান,ঘটনার সাথে জড়িত থাকার অপরাধের থানায় ছিনতাই মামলা দায়ের হয়েছে। আজ রবিবার আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এছাড়া আসামী মোঃ মিজানুর রহমান ঢালী@ মিজানের বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com