শনিবার, ২৫ Jul ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

News Headline :
বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, নেপথ্যের গডফাদারদের খুঁজছে ডিএনসি পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন তিন সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫ মাদকসেবী আটক

দৃষ্টিহীন ভাইবোনদের সাথে শারদীয়া’র রাখী বন্ধন উৎসব পালিত হলো

Reading Time: < 1 minute

শম্পা দাস ও সমরেশ রায়,কলকাতা:
৩০ শে আগস্ট ২০২৩, ঠিক বিকেল চারটায়, কলকাতার, দ‍্য লাইট হাউজ ফর দ‍্য ব্লাইন্ড,স্কুলের প্রেক্ষাগৃহে ,দৃষ্টিহীন ভাইবোনদের সাথে রাখী বন্ধন উৎসব পালন করল,শারদীয়া চ‍্যারিটেবল ট্রাস্ট। এই রঙিন উৎসব থেকে যারা সবসময় ব্রাত্য সেই দৃষ্টিহীন ভাইদের হাতে রাখী বেঁধে দিল দৃষ্টিহীষ বোনেরা সহ শারদীয়ার সদস্যরাও, বঞ্চিত হননি শারদীয়ার সদস্যরাও, তাদের হাতেও রাখী বেঁধে দিল ওই স্কুলের দৃষ্টিহীন বোনেরা।এদিন লাইট হাউজ ফর দা ব্লাইন্ড স্কুলের প্রায় শতাধিক দৃষ্টিহীন ছাত্র-ছাত্রী এবং শারদীয়ার সদস্যরা ,মাতলেন এই পবিত্র রাখী বন্ধন উৎসবে ,আর এভাবেই মনের দর্শন এর মাধ্যমে সম্প্রীতির এই রাখী বন্ধন উৎসবকে সার্থকতার রূপ দিল শারদীয়ার পরিবার।শারদীয়া চ‍্যারিটেবল ট্রাস্ট এর পক্ষ থেকে সৌমন কুমার সাহা জানান, দিনান্তে এই শিশুদের হাস্য মুখর মুখগুলোই তাদের পথ চলবার পাথেয়, তার সঙ্গে তিনি এই অনুষ্ঠানে উপস্থিত সকলকে শারদীয়ার চ্যারিটেবল ট্রাস্ট এর পক্ষ থেকে তাদের এই প্রচেষ্টাকে সাফল্যমন্ডিত করে তোলবার জন্য ধন্যবাদ জানান এবং এভাবেই ভবিষ্যতেও তাদের পাশে থেকে অনুপ্রাণিত করবার আবেদন করেন, উনি আরো বলেন ,আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বিগত 10 বছরের ন্যায় এ বছরও সারা বাংলা জুড়ে প্রায় একশোর বেশি মানুষের হাতে নতুন জামা কাপড় তুলে দেবে শারদীয়া, যার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ,আর তাদের এই উদ্যোগের তারা নাম দিয়েছেন শারদীয়ার আনন্দধারা,দৃষ্টিহীন বোনেদের হাতে রাখী পড়ে ভাইয়েরা আনন্দ উপভোগ করলেন, শুধু তাই নয় একটি সুন্দর সংগীতের মধ্য দিয়ে রাখী বন্ধন উৎসবকে আলোকিত করলেন, সংস্থার কর্ণধার সৌমন কুমার সাহা , রাখী পড়ানোর সাথে সাথে তাদের হাতে কেক, লজেন্স, চকলেট ও অন্যান্য খাবার সামগ্রী তুলে দেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com