বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

দৌলতপুরে বিজয় দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতি সভা

Reading Time: < 1 minute

জহুরুল হক, দৌলতপুর কুষ্টিয়া :
কুষ্টিয়ার দৌলতপুরে মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবি দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল জব্বার এর সভাপতিত্বে এ প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন। এছাড়া বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান সাকির আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সরদার আবু সালেক, কৃষি কর্মকর্তা নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী, আবদুল খালেক প্রমুখ। সভায় বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, জন প্রতিনিধি ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। এ সভায় মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবি দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে বিভিন্ন কমিটি ও উপ কমিটি গঠন করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com