সোমবার, ১১ মে ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

News Headline :
র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১ জন পলাতক আসামী গ্রেফতার কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে ফের যৌন নিপীড়নে আরও একটি মামলা দায়ের নকলের দায়ে কিশোরগঞ্জে এসএসসি কেন্দ্রে অভিযান: তিন শিক্ষকসহ বহিষ্কার ৪ আটক ২ ব্র্যাক ডেইরির উদ্যোগে “আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ” শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজশাহীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার জনগণ ভালো থাকা মানে সরকার ভালো থাকা মধুপুরে- আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম বদলগাছীতে কৃষি ও পুষ্টি উন্নয়ন বিষয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন

নওগাঁর মান্দায় মাদক সেবনে বাধা দেওয়া ডাঃ দম্পর্ত্তিকে মারধরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Reading Time: < 1 minute

মোঃ হাবিবুর রহমান , নওগাঁ :
নওগাঁর মান্দা উপজেলার ভাঁরশো ইউনিয়নের ছুটিপুর গ্রামে ডাঃ আরিফুল ইসলাম এর বাড়ির উঠানে মাদক সেবন করায় মাদক সেবনকারী তোতা মিয়াকে মাদক সেবনে বাধা দেওয়া ডাঃ আরিফুল ইসলাম ও তার স্ত্রী সাবানা বিবিকে মারপিট করে আহত করায় ডাঃ আরিফুল ইসলাম ছুটিপুর বাজারে মাদক সেবন কারী তোতা মিয়ার সুষ্ঠু বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীসহ এলাকাবাসী। আজ বুধবার বেলা ১২ টার সময় উপজেলার  ছুটিপুর বাজারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ছুটিপুর গ্রামের সমসের সোনার মাষ্টারের সভাপতিত্বে উক্ত   সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন  ইউপি সদস্য মাওয়লা বকশো, আওয়ামী লীগ নেতা
আলতাব হোসেন, হাসিবুর রহমান, সুজন আলী, আব্দুর রাজ্জাক, মাইনুল ইসলামসহ  প্রমুখ। সংবাদ সম্মেলনে বক্তরা  বক্তব্যে বলেন, ছুটিপুর গ্রামের মাদক সেবী তোতা মিয়া মাদক সেবন করে মাঝে মধ্যেই মারপিটের ঘটনা ঘটিয়ে থাকে তার জন্য এলাকায় মানুষ শান্তিতে বসবাস করতে পারে না। এর বিরুদ্ধে ডাঃ আরিফুল ইসলাম  বাদী হয়ে  থানায় একটি  অভিযোগ করেন। অভিযোগের  ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি সহ মাদক নির্মূলে  প্রশাসনের কাছে জোর দাবিও জানান বক্তারা ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com