রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

নওগাঁ থেকে আসা শোভন রাজশাহী মহানগরীতে প্রকাশ্যে চালাচ্ছে মাদকের কারবার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

নওগাঁ থেকে আসা শোভন নামের এক ব্যক্তি রাজশাহী মহানগরীতে প্রকাশ্যে চালাচ্ছে মাদকের কারবার।বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) প্রকাশ্যে গাঁজা সেবনের একটি ভিডিও ভাইরাল হয়েছে।ভিডিওতে দেখা যাচ্ছে দিনের বেলায় শোভন খোলামেলা ভাবে প্রকাশ্যে কলকিতে গাঁজা সেবন করছে।ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে ফেসবুক ব্যবহারকারী শোভনকে গ্রেফতারের দাবি জানাচ্ছেন।জানা গেছে, এই মাদক কারবারি শোভন নওগাঁ জেলার বাসিন্দা।
রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার চন্ডিপুরে তার শ্বশুর বাড়ি।সেই সুবাদে লক্ষ্মীপুর ও চন্ডিপুর এলাকা থেকে চালিয়ে যাচ্ছে মাদকের কারবার। একাধীক স্থানীয়রা জানায়, ইয়াবা, গাঁজা ও হেরোইন শোভনের মূল ব্যবসা। এছাড়া সে মোবাইল ফোনে মাদকের অর্ডার নিয়ে হোম ডেলিভারি দিয়ে থাকে। কিন্তু মাদক কারবারে তার রয়েছে কুট কৌশল। আর কারনেই সে সব সময়ই থাকে ধরা ছোঁয়ার বাইরে।এ ব্যপারে জানতে শোভন মুঠোফোনে একাধিকবার ফোন দেয়া হলেও সে ফোন রিসিভ করে নি। জানতে চাইলে রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম সিদ্দিকুর রহমান জানান, বিষয়টি আমাদের জানা ছিলো না। তবে খুব শিঘ্রই তাকে আটক করা হবে বলেও জানান ওসি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com