শনিবার, ১৮ Jul ২০২৬, ০১:৩১ অপরাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

নবীনগর শিকানিকায় মাদ্রাসার ১৮০ জন শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরন

Reading Time: < 1 minute

এস.এম অলিউল্লাহ (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার সাতমোড়া ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত শিকানিকা ইমাম হোসাইন রাঃ মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে। আজ সোমবার বিকেলে ইমাম হুসাইন রাঃ মাদ্রাসার সভাপতি শাহীন রেজা টিটু উদ্যোগে উক্ত মাদ্রাসা প্রঙ্গণে ১৮০ জন শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়। ইমাম হুসাইন রাঃ সুপার মাউলানা মো. জামাল উদ্দিনের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক শাহনূর খান আলমগীর, সফর আলি, রবিন সাইফ,মোঃ বাবুল, মিঠু সূত্রধর পলাশ, পিয়াল হাসান রিয়াজ প্রমুখ। উল্লেখ যে, উক্ত মাদ্রাসাটি ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে মাদ্রাসার সকল শিক্ষার্থীরা বিনা বেতনে শিক্ষা গ্রহণ করে থাকে। বর্তমানে মাদ্রাসাটিতে প্রায় ১৮০ জন শিক্ষার্থী রয়েছে ১০ জন শিক্ষক ও একজন সুপারসহ তাদের বেতন মাদ্রাসা সভাপতি শাহীন রেজা টিটু ব্যক্তিগত তহবিল থেকে প্রদান করে থাকেন। মাদ্রাসার সভাপতি শাহীন রেজা টিটু উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং সমাজের বিত্তবানদের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের সহযোগিতায় এগিয়ে আসার আহব্বান করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com