বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

নাকুগাঁও স্থলবন্দর দিয়ে সাময়িকভাবে আমদানি বন্ধ

Reading Time: < 1 minute

শাহরিয়ার মিল্টন, শেরপুর :
সড়ক সংস্কারের জন্য সাময়িকভাবে জন্য নাকুগাঁও স্থলবন্দর দিয়ে ভারত ও ভুটান থেকে পণ্য আমদানি কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে ভারতের রপ্তানিকারকরা। রবিবার (৯ জুলাই) শেরপুরের নাকুগাঁও স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল এ বিষয়টি নিশ্চিত করেছেন। বাংলাদেশের সঙ্গে যুক্ত ভারত সীমান্তে তুরা ও ডালু এলাকার সড়ক পথ সংস্কারের জন্য পণ্য আমদানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। এ সড়ক দিয়ে ভারত ও ভুটান থেকে ভারী ট্রাকে পাথর আমদানি করা হতো বাংলাদেশে। চলমান বর্ষায় সড়ক ক্ষতিগ্রস্থ হওয়ায় যাতায়াত ব্যহত হচ্ছিল। তাই সংস্কার কাজের জন্য অনির্দিষ্টকালের জন্য পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ করা হয়েছে। নাকুগাঁও স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি মো. মোস্তাফিজুর রহমান মুকুল বলেন, ভারতীয় অংশে রাস্তা দীর্ঘদিন ধরে খানাখন্দ হয়েছিল। নিয়মিত পণ্যবাহী ভারী ট্রাক চলাচলের জন্য রাস্তার সংস্কার কাজ ব্যহত হচ্ছিল। তাই ঠিকাদারদের অনুরোধে সাময়িকভাবে এই বন্দরে ট্রাক চলাচল বন্ধ করা হয়েছে। শনিবার তারা আমাদের অফিসিয়ালি বিষয়টি জানিয়েছেন। ট্রাক চলাচল বন্ধ থাকলেও বন্দরে পাথর ভাঙার কাজ স্বাভাবিকভাবেই চলতে থাকবে। শুধুমাত্র পণ্য আমদানি ও লোড আনলোড কার্যক্রম বন্ধ থাকবে। স্বাভাবিক থাকবে যাত্রী পারাপার কার্যক্রমও। তিনি আরো বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে আমদানি কার্যক্রম স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com