শনিবার, ১৮ Jul ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

নিখোঁজের ছয় মাস পর গৃহবধূ উদ্ধার

Reading Time: < 1 minute

শেখ মো: ইব্রাহীম, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া:
ব্যাংকে টাকা উত্তোলন করতে গিয়ে নিখোঁজ হন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের গুলশান আক্তার(৩৩) নামে এক ইতালি প্রবাসীর স্ত্রী। অবশেষে নিখোঁজের ১৭৫ দিন (ছয় মাস) পর শনিবার দুপুরে কিশোরগঞ্জের ভৈরব বাজার থেকে গুলশানকে উদ্ধার করেছে সরাইল থানা পুলিশ। গুলশান ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বিটঘর গ্রামের জাহাঙ্গীর মিয়ার মেয়ে ও একই উপজেলার পানিশ্বর ইউনিয়নের বলিবাড়ি গ্রামের ইতালি প্রবাসী আলাল উদ্দিনের স্ত্রী। জানা যায়, ১০ বছর স্বামী আলাল উদ্দিন ইতালিতে থাকায় গৃহবধূ গুলশান দুই সন্তান নিয়ে বাবার বাড়িতেই থাকতেন। গত ২১ এপ্রিল বিটঘর গ্রাম থেকে নিখোঁজ হন প্রবাসীর স্ত্রী গুলশান। এ ঘটনায় পরদিন ২২ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানায় সাধারণ ডায়েরি করেন গুলশানের বাবা জাহাঙ্গীর মিয়া। নিখোঁজের ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হলে গুলশানের শ্বশুরবাড়ি এবং বাবার বাড়ির লোকজন একে অপরের বিরুদ্ধে অপহরণের পর হত্যা করে মরদেহ গুম করার পাল্টাপাল্টি মামলা করেন। অবশেষে নিখোঁজের ১৭৫ দিন পর গুলশানকে উদ্ধার করা হয় পুলিশ। এ বিষয়ে সরাইল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিসুর রহমান বলেন, একটি ফোন কল পেয়ে গুলশানকে ভৈরব বাজার থেকে উদ্ধার করা হয়েছে। আমরা এ ঘটনাটি নিবিড়ভাবে তদন্ত করছি। দুই পরিবারকেই ডাকা হয়েছে। আশা করছি জিজ্ঞাসাবাদে নিখোঁজের আসল রহস্য উদ্ঘাটন হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com