মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

নৌযানে জীবন রক্ষা সরঞ্জাম না থাকায় জরিমানা করলেন এসি ল্যান্ড

Reading Time: < 1 minute

এস.এম অলিউল্লাহ ব্রাহ্মণবাড়িয়া :
গত বৃহস্পতিবার নবীনগর উপজেলার তিতাস নদীতে “অভ্যন্তরীণ নৌ চলাচল অধ্যাদেশ ১৯৭৬” আইনে মোবাইল কোর্ট পরিচালনা করেন নবীনগর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) মোশারফ হোসাইন। এ সময় নৌযানে জীবন রক্ষাকারী বিভিন্ন সরঞ্জাম না থাকায় এবং নৌযানে অতিরিক্ত যাত্রী উঠানোর অভিযোগে দুইটি মামলায় দুইটি নৌযানকে ১ হাজার ৫শত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। নৌযানের মালিকদের ও যাত্রীদের সচেতন করা হয় এবং নৌ পথে চলাচল করার সময় লাইফ জ্যাকেট ব্যবহার করার জন্য মোটিভেশন করা হয়। এছাড়া তিতাস নদীতে নৌকাযোগে সাউন্ডবক্স বাজিয়ে উচ্চস্বরে গান বাজনা করতে থাকায় শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০৬ এর আলোকে ০২ টি মামলায় দুইটি নৌযানকে ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। নৌযানের মালিকদের ও যাত্রীদের এই বিষয়ে সচেতন করা হয়। অভিযানে সক্রিয়ভাবে সহযোগীতা করেন নবীনগর থানা পুলিশ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com