বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:১০ অপরাহ্ন

News Headline :
পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন

পলাশবাড়ীর অসহায় কোহিনুর বাঁচতে চায়

Reading Time: < 1 minute

শেখ মোঃ সাইফুল ইসলাম,গাইবান্ধা:
টাকার বিকল্প টাকা, জীবনের বিকল্প জীবন, মানবের হৃদয়েই আসবে মানবপ্রেম আর তারাই আপনে গোপনে প্রদান করে মানবিক সহায়তা। গাইবান্ধার পলাশবাড়ী পৌর শহরের বাড়াইপাড়া গ্রামের নুরুল ইসলামের স্ত্রী দুই সন্তানের জননী কোহিনুর বেগম(৪৫) এর পায়ের হাড় ক্ষয় রোগে দীর্ঘদিন ধরে সঠিক চিকিৎসার অভাবে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন ৷ গত কয়েকদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে মানবিক সহযোগিতার পোস্ট চোখে পরলেও আজও কেউ দেয়নি মানবিক সহযোগীতা বা সুচিকিৎসার জন্য আর্থিক সহায়তা। অর্থা অভাবে চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে পরিবারটি। তিনি প্রায় ২ বৎসর যাবৎ হাড় ক্ষয়জনিত রোগে ভুগছেন ৷ অবশেষে তাকে ক্রাচে ভর করে কোনমতে হাটাচলা করতে হচ্ছে ৷ এই হাড় ক্ষয় রোগের চিকিৎসা করতে তার সহায় সম্বল ভিটেমাটি সবকিছু শেষ হয়েছে, বর্তমানে তিনি প্রায় নিঃস্ব হয়ে পড়েছেন ৷ চিকিৎসা ও প্রয়োজনীয় খাদ্য অভাবে নুয়ে পড়ছেন কহিনুর বেগম। সে সময় তিনি সেবিকা জেনারেল হাসপাতাল ঢাকাতে ভর্তি হয়ে চিকিৎসা চালিয়ে আসছিলেন৷ বর্তমানে অর্থাভাবে তার চিকিৎসা চালানো সম্ভব না হওয়ায় তাকে নিজ বাড়ীতে মানবেতর চিকিৎসা অভাবে মৃত্যুর দিন গুনতে হচ্ছে ৷ অসহায় এ নারীর ও পরিবারের আকুতি সমাজের বিত্তশালী, দানবীর, সমাজসেবক ও সরকারী পৃষ্ঠপোষকতা বা সহযোগীতা পেলে হয়ত সে পুনরায় বেঁচে থাকার স্বপ্ন দেখার সুযোগ পাবে ৷ তাই তিনি সকলের সহযোগীতা বাঁচতে চায়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com