মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

পলাশবাড়ীতে মৎস্য চাষের নামে পল্লী বিদ্যুতের মিটার নিয়ে কৃষি জমিতে সেচের অভিযোগ

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল, গাইবান্ধা :
গাইবান্ধা পল্লী সমিতির আওতায় মৎস্য চাষের নামে পল্লী বিদ্যুতের মিটার নিয়ে কৃষি জমিতে সেচ কার্যক্রম পরিচালনা করার অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা যায়, গাইবান্ধা পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন বেতকাপা ইউপি’র সাকোয়া গ্রামের শহিদুল ইসলাম (যার মিটার নং-২২৯৪২৯৭৫) এবং তার ছেলে শুভ আহম্মেদ (যার মিটার নং-০৩৫৯০৪৯৬) গ্রহণ করেন। যাহা পল্লী বিদ্যুৎ সমিতির নিকট থেকে মৎস্য চাষ করার জন্য অনুমোদন নিয়ে পুকুরের নিকট স্থাপন করা হয়। পরবর্তীতে শহিদুল এবং শুভ মৎস্য চাষ না করে ইরি-বেরো মৌসুমে কৃষি জমিতে সেচ কার্যক্রম পরিচালনা করে আসছেন। যদিও শহিদুল ইসলামের নামে বিএডিসি (সেচ) অনুমোদন থাকলেও শুভ আহম্মেদের নামে নেই অনুমোদন। বর্তমানে তারা পাম্প সেট করে কৃষি জমিতে সেচ কার্যক্রম অব্যাহত রেখেছে। এদিকে; ওই এলাকায় যারা বিএডিসি (সেচ) অনুমোদনকৃত মালিকরা কৃষি জমিতে সেচ কার্যক্রমে বিঘ্ন সৃষ্টিসহ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিষয়টি নিয়ে ওই এলাকায় বিভিন্ন চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে গত ১০/০২/২০২৪ তারিখে ওই এলাকার চকচকা গ্রামের সেচপাম্প মালিক মশিউর রহমান খান এবং সাকোয়া গ্রামের সেচপাম্প মালিক হাবিবুর রহমান গাইবান্ধা পল্লী সমিতির জেনারেল ম্যানেজার বরাবর পৃথক পৃথক অভিযোগ দাখিল করেছেন। দোষী ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগীরা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com