মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

পলাশবাড়ীতে রংধনু উন্নয়ন সংস্থার এক দশক পূর্তি উপলক্ষে বৃক্ষরোপন

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল, গাইবান্ধা :
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন রংধনু উন্নয়ন সংস্থার এক দশক পূর্তি উপলক্ষে বৃক্ষরোপন করা হয়েছে। শুক্রবার (২২ ফেব্রুয়ারি) সকাল থেকে দিনব্যাপী উপজেলার মনোহর ইউনিয়নের বিভিন্ন স্থানে ফলজ, বনজ, ঔষধী ও শোভাবর্ধনকারী বিভিন্ন গাছ লাগানো হয়। এ বৃক্ষরোপন কর্মসূচিতে সংস্থার সভাপতি শাহীন আলম, সাধারণ সম্পাদক রায়হান আকন্দ, প্রচার প্রকাশনা সম্পাদক এসএইচএম নিশান মন্ডলসহ রংধনু উন্নয়ন সংস্থার পরিচালনা কমিটি এবং কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য; ২০১৪ সালে স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে যাত্রা শুরু করে রংধনু উন্নয়ন সংস্থা। কাজের ধারাবাহিকতায় ২০১৮ সালে গাইবান্ধা সমাজসেবা অধিদপ্তর থেকে নিবন্ধিত হওয়ার পর গাইবান্ধা সদর ও পলাশবাড়ী থানার মনোহরপুর ও হরিনাথপুর এবং সদরের রামচন্দ্রপুর ইউনিয়নে কার্যক্রম পরিচালনা করে আসছে। ১০ বছরের পথচলায় সংস্থাটি শুরুর সময় থেকে এখন পর্যন্ত রংধনুর একঝাক শিক্ষিত তরুণ যুবক স্ব-উদ্যোগে সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। করোনা মহামারীতে সরকারি নির্দেশনা জনগণের মাঝে প্রচার এবং বাস্তবায়ন, শীতবস্ত্র বিতরণ, শিক্ষাবৃত্তি প্রদান, বৃক্ষরোপণসহ নানা কার্যক্রম সফলতার সাথে সম্পন্ন করেছে সংগঠনটি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com