শনিবার, ২৫ Jul ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

News Headline :
বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, নেপথ্যের গডফাদারদের খুঁজছে ডিএনসি পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন তিন সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫ মাদকসেবী আটক

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেন শনার্স সমিতির আহবানে সাতদফা দাবীতে সমাবেশ ও মুখ্য সচিবের নিকট ডেপুটেশন

Reading Time: < 1 minute

শম্পা দাস ও সমরেশ রায়,কলকাতা:
২৬ শে সেপ্টেম্বর বেলা দুটোয়,ধর্মতলার রানী রাসমণি রোডের সংযোগস্থলে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেনশনার্স সমিতির আহবানে, সাত দফা দাবীতে, একটি বিশাল সমাবেশ ও মুখ্য সচিবের নিকট ডেপুটেশন দেন।এই সভায় উপস্থিত ছিলেন কমরেড ও আইনজীবী, সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়, এছাড়াও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক, রাজ্য কো-অর্ডিনেশন কমিটি বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী। উপস্থিত ছিলেন বিশিষ্ট ট্রেড ইউনিয়ন নেতা, সোমনাথ ভট্টাচার্য সহ অন্যান্যরা প্রায় হাজার থেকে বারোশো প্রাক্তন সরকারি কর্মচারীরা এই সভায় উপস্থিত হন এবং বিভিন্ন দাবী দাওয়া নিয়ে সমাবেশ করেন। সমাবেশে সকল কর্মচারীদের একটায় বক্তব্য সরকার অবিলম্বে আমাদের দাবী গুলি পূর্ণ করুক, আমরা আগের বছরও এই একই দাবী নিয়ে এইখানে শোভা করেছিলাম, পুনরায় আমরা আবার সেই সাত দফা দাবী তুলে ধরছি, যদি সরকার আমাদের দাবী না মেনে নেয় এবং আমরা এই বয়সেও যদি এইভাবে এসে আন্দোলন করতে হয় ,তাহলে আরও বৃহত্তর আন্দোলনে যাব। এবং সরকারের কাছে আমাদের দাবী আদায় করে নেব, আজকের সভায় বেশির ভাগই ৭০ ঊর্ধ্ব কর্মচারীরা রোদ বৃষ্টির মধ্যে সমাবেশে উপস্থিত হন এবং সারাক্ষণ বসে বক্তব্য শুনেন। তাই সভা থেকে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিলাম, সমস্ত কিছু স্বচ্ছতা শহীদ পূরণ করুক, চুরি ও টাকার বিনিময়ে যে সকল কাজকর্ম চলছে, অবিলম্বে বন্ধ হোক, আমাদের ন্যায্য দাবী মিটিয়ে দিক।সমাবেশে যে দাবিগুলি পেশ করেছেন সেগুলি হল অবিলম্বে বকেয়া ৩৬ শতাংশ মহার্ঘ্য রিলিফ প্রদান, মূল্যবৃদ্ধি রোধ।চিকিৎসা ব্যয় ফেরতের জটিলতা নিরসহ কমপক্ষে পাঁচ লক্ষ টাকা ক্যাশলেস করতে হবে। দেশব্যাপী সরকারি কর্মচারীদের বিধিবদ্ধ পেনশন ব্যবস্থা পুনর্বহাল করতে হবে।সমস্ত বরিষ্ঠ নাগরিকের পেনশন প্রদান সহ,ন্যূনতম পেনশন ১২ হাজার টাকা করতে হবে এম আই এস ব্যাংক আমানতে সুদ কমানো চলবেনা রেল টিকিটে বরিষ্ঠ নাগরিকদের জন্য কনসেশন পুনর্বহাল করতে হবে জীবন দায়ী ঔষধ সুলভ মূল্যে সরবরাহ করতে হবে প্রতিহিংসামূলক বদলি বাতিল করতে হবে। ট্রেড ইউনিয়ন অধিকার ও গণতান্ত্রিক অধিকার হরণ করা চলবে না সমস্ত শূন্য পদে স্বচ্ছতার সঙ্গে নিয়োগের পাশাপাশি, অস্থায়ী ও চুক্তি প্রথায় নিযুক্ত কর্মচারীদের নিয়মিত করণ করতে হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com