শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

News Headline :
রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার ১ রাজশাহীতে নকল স্টার সিগারেটের বড় চালান জব্দ, গ্রেফতার ১ পাবনার ভাঙ্গুড়ায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মাষ্টার এর দাফন সম্পন্ন পাবনা  ঈশ্বরদীতে ছাত্রদল-ছাত্র শিবিরের সংঘর্ষে আহত ৫ মামলা চলাকালীন জমি বিক্রি ও বাড়ি ভাঙার হুমকির অভিযোগ, কিশোরগঞ্জে সংবাদ সম্মেলন মধুপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদ্বোধন পাবনার ভাঙ্গুড়ায় “নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা শুরু” প্রত্যেক কেন্দ্র পরিদর্শনে নির্বাহী কর্মকর্তা রাজশাহী নগরীর সময় চত্ত্বরে বাস-অটোরিকশা সংঘর্ষে গৃহবধূ নিহত আহত ২ পাবনায় যানবাহনে তেল নিতে দীর্ঘ সারি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা ভোগান্তি চরমে পাবনায় হাসপাতালের সামনে কিশোরকে কুপিয়ে জখম ৭ জনের নামসহ থানায় অভিযোগ

পশ্চিম মেদিনীপুরের শালবনী এলাকায়, দুদিনে হাতিরা হানায় মৃত ২

Reading Time: < 1 minute

শম্পা দাস ও সমরেশ রায়, কলকাতা :
২২শে ফেব্রুয়ারী বৃহস্পতিবার, পশ্চিম মেদিনীপুরের শালবনী এলাকায় হাতির হানায় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবারের পর পুনরায় আজ আবার একটি ঘটনা ঘটলো।দুই দিনের ব্যবধানে দুইজনের মৃত্যু, ঘটনাটি শালবনী থানা এলাকায় ঘটেছে।
মৃত ব্যক্তিদের নাম টুকেশ্বর মান্ডি বয়স ৪৯ ও ভাস্কর কিস্কু বয়স 36 , এর বাড়ি কালিবাসাতে, দ্বিতীয় জনের বাড়ি নোনাশোলে, বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, ৮ থেকে ১০ টি হাতি কালিবাসা এলাকায় আলু জমিতে নেমে পড়ে , ওই সময় টুকেশ্বর অন্যান্যদের সঙ্গে হাতি তাড়াতে গিয়েছিলেন, একটি হাতি তাদের দিকে দৌড়ে আসে এবং টুকেশ্বরকে নাগালের মধ্যে পেয়ে শুঁরে তুলে আছাড় মারে, তারা কোনরকমে হাতিটিকে তাড়িয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে এবং সেখানেই তার মৃত্যু হয়, বড় হাতি গুলিকে সেখান থেকে তাড়িয়ে জঙ্গলে ফেরত পাঠালে, হাতিগুলি পুনরায় নোনাশোল এলাকায় কৃষি জমিতে নামে, জমি থেকে আলু তুলে মাঠে জড়ো করে রেখেছিলেন ভাস্কর কিস্কু।
অন্ধকারে হাতিগুলি জমিতে নেমে পড়ায় এবং কাছাকাছি চলে আসায় বুঝতে পারেননি ভাস্কর কিস্কু। তিনি হঠাৎ সামনে পড়ে গেলে তাকে শুঁড়ে ধরে আছাড় মারলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এইরকম ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়েছে গ্ৰাম বাসীদের ও চাষী দের, তাহারা মনে করছেন যে কোনো সময়ে দল বেঁধে হাতেগুলি আবার আসতে পারে, এবং পুনরায় ক্ষতি করতে পারে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com