বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

পানছড়িতে বালতির পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

Reading Time: < 1 minute

আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি:
খাগড়াছড়ির পানছড়িতে বালতির পানিতে পড়ে জান্নাতুল মাওয়া নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে পানছড়ি উপজেলার ৩নং ইউনিয়নের তালুকদার পাড়া গ্রামের মোঃ সেলিম এর মেয়ে।
জানা যায়, বুধবার(২২ জুন) সকালে পাইলট ফার্ম এলাকায় নিহত শিশুর ফুফুর বাড়িতে বেড়াতে গিয়ে খেলাধুলায় ব্যস্ত হয়ে পড়ে। পরিবারের লোকজন নিজেদের কাজ করতে থাকে। হঠাৎ করে গোসলখানায় থাকা পানিভর্তি উচ্ছিষ্টের বালতিতে শিশুটিকে উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন পরিবারের লোকজন। এ সময় অচেতন অবস্থায় শিশুটিকে উদ্ধার করে দ্রুত পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আনচারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বালতির পানিতে পড়ে এক শিশুর মৃত্যুর সংবাদ শুনে তাৎক্ষণিক ওই এলাকায় গিয়েছি। ঘটনা তদন্তের পর জানা বিস্তারিত জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com