admin
- ৫ নভেম্বর, ২০২৬ / ১ Time View

জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো—রিপন ফার্মেসি, সামি মেডিকেল হল ও এমএসটি ফার্মেসি। ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুযায়ী প্রতিষ্ঠান তিনটিকে পাঁচ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অনাদায়ে প্রত্যেকের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের বিধান রাখা হয়।
Reading Time: < 1 minute
ওহিদুল ইসলাম সোহেল, ঈশ্বরদী পাবনা :
পাবনার ঈশ্বরদীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে তিনটি ফার্মেসিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলার পাকশী ইউনিয়নের রূপপুর বিবিসি বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো—রিপন ফার্মেসি, সামি মেডিকেল হল ও এমএসটি ফার্মেসি। ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুযায়ী প্রতিষ্ঠান তিনটিকে পাঁচ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অনাদায়ে প্রত্যেকের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের বিধান রাখা হয়। তবে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়েছে।
অভিযানে পরিচালনা করেন ঈশ্বরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান সরকার। এ সময় ঔষধ প্রশাসন অধিদপ্তর পাবনার তত্ত্বাবধায়ক মিঠুন সাহা, পরিদর্শক মো. মাহমুদুল ইসলামসহ ঔষধ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান সরকার বলেন, “মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি বা সংরক্ষণ জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ওষুধের মেয়াদ যাচাই না করে বিক্রি করা কিংবা আইন লঙ্ঘনের কোনো সুযোগ নেই।”
তিনি আরও বলেন, “ফার্মেসি ব্যবসায়ীদের ওষুধের মেয়াদ সম্পর্কে সতর্ক থাকতে হবে। জনস্বার্থে আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
Post Views: 3