রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

News Headline :
ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সৃষ্টি দেশে হওয়ায় বিনিয়োগ বাড়ছে -ড. এনামুল হক চৌধুরী পাবনা এসআরবি অভিযানে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামী গ্রেফতার রাজশাহী শহরকে আরও সবুজ করার আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে: শিমুল বিশ্বাস শাজাহানপুরে স্যালাইন মিশানো পানি মনে করে ভুলক্রমে কীটনাশক পান করে কৃষকের মৃত্যু পাবনা হিমাইতপুর সৎসঙ্গে নবনির্মিত বিভিন্ন স্থাপনা ও উন্নয়নকাজের উদ্বোধন পাবনায় নিখোঁজের ৭দিন পর কিশোরী কামরুন্নাহার কলির খণ্ডবিখণ্ড লাশ উদ্ধার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা পাবনা জেলা যুবদলের ডেঙ্গু প্রতিরোধে  ৭ দিনের কর্মসূচি ১২ নভেম্বর প্রথম ধাপে স্থানীয় সরকার নির্বাচন

পাবনা এসআরবি অভিযানে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামী গ্রেফতার

পাবনা এসআরবি অভিযানে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামী গ্রেফতার

Reading Time: < 1 minute

পাবনা এসআরবি অভিযানে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামী গ্রেফতার
এসআরবি-১২, সিরাজগঞ্জ মহোদয়ের নির্দেশনায় অদ্য ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সন্ধ্যা ১৮.০০ ঘটিকায় এসআরবি-১২, সিপিসি-২ পাবনা এবং এসআরবি-১১, সিপিএসসি, নরসিংদীর সাথে যৌথ নেতৃত্বে এসআরবি এর একটি আভিযানিক দল নরসিংদী জেলার মাধবদী থানাধীন চৈতাব, মেহেরপাড়া বাতেন টেইর্লাস এর সামনের এলাকায় অভিযান পরিচালনা করে  চাঞ্চল্যকর হত্যা মামলার ১ নং আসামী  মোঃ রেজাউল করিম প্রামানিক (৪৮), পিতা- মৃত আনোয়ার হোসেন প্রামানিক, সাং-চাঁদপুর মধ্যপাড়া (গুচ্ছগ্রাম), থানা- সাঁথিয়া, জেলা-পাবনা’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
উল্লেখ্য যে, গত ০৭/০৯/২০২৬ রাত আনুমানিক ০৮.৩০ ঘটিকার পর হইতে ০৮/০৯/২০২৬ তারিখ সকাল আনুমানিক ১০.০০ ঘটিকার মধ্যে অজ্ঞাতনামা আসামী সাঁথিয়া থানাধীন ক্ষেতুপাড়া ইউনিয়নের অন্তর্গত জনৈক মোঃ মানিক, পিতা-হানেফ, সাং- গঙ্গারামপুর, থানা- সাঁথিয়া, জেলা-পাবনা এর মালিকানার ডাঙ্গামাঝগ্রাম সাকিনের ইয়াকুব এর বাড়ীর সন্নিকটে পুকুরের পাড়ে ধারালো অস্ত্র দ্বারা কোপাইয়া জখম ও জবাই করিয়া পিয়াজ ব্যবসায়ী আব্দুল আজিজ সরদার (৫৫)কে হত্যা করে বর্ণিত পুকুরে ফেলে রেখে যায়। উক্ত ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের ভাই মোঃ খাজীম সরদার (৩৯) বাদী হয়ে এজাহারনামীয় আসামিদের বিরুদ্ধে পাবনা জেলার সাঁথিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা জেলার সাঁথিয়া থানার মামলা নং-১১, তাং-০৯/০৯/২০২৬ খ্রিঃ, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড মূলে থানায় হস্তান্তর করা হয়।

স্বাক্ষরিত/–
ডলি রানী সরকার
সহকারী পুলিশ সুপার
ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার
এসআরবি-১২, সিপিসি-২ পাবনা

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com