রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় জামায়াতের নির্বাচনি ইশতেহার ঘোষনা পাবনা পৌর বিএনপি’র ১০,১১,১২ ওয়ার্ডের নির্বাচনি সভা অনুষ্ঠিত পাবনায় নির্বাচনি ও সভা ও নাগরিক সুধি সমাবেশ অনুষ্ঠিত বিএনপি সংস্কারের বিশ্বাসি তাই আমি বিএনপিতে যোগ দিয়েছি- সাবেক মন্ত্রী আবু সাঈদ নির্বাচনে প্রশাসনের নিরপেক্ষতা ও লেভেল প্লেয়িং ফিল্ডের দাবি স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল ইসলামের পাবনার ভাঙ্গুড়ায় সড়কের পাশ থেকে বৃদ্ধ এক নারীর মরদেহ উদ্ধার অতিরিক্ত অ্যালকোহল সেবনে রামেকে ৩ জনের মৃত্যু ! ধোপাঘাটায় উদ্বেগ ও নিরাপত্তা দাবি ইসি নির্দেশনায় গণভোটে নিরপেক্ষ ভূমিকার কথা স্মরণ করালেন জনপ্রশাসন সচিব পাবনায় সাবেক ছাত্রদল নেতার আগমন উপলক্ষে সংবর্ধনা ও সমাবেশ অনুষ্ঠিত রাজশাহীর সমাবেশে তারেক রহমানের আগমন ঘিরে বৃহত্তর প্রচার মিছিল অনুষ্ঠিত

পাবনা পৌর বিএনপি’র ১০,১১,১২ ওয়ার্ডের নির্বাচনি সভা অনুষ্ঠিত

পাবনা পৌর বিএনপি’র ১০,১১,১২ ওয়ার্ডের নির্বাচনি সভা অনুষ্ঠিত

Reading Time: 2 minutes

নিজস্ব সংবাদদাতা, পাবনা:
পাবনা সদর ৫ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য ধানের শিষের প্রার্থী এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসের পৌর ১০,১১,১২ নং ওয়ার্ডের নির্বাচনি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে ১১ নং ওয়ার্ডের রাধানগর খেদমতগার সমিতির সামনে এ জনসভা অনুষ্ঠিত হয়। সাবেক সদর উপজেলার বিএনপি’র সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাবনা ৫ আসনের বিএনপি’র ধানের শীষের প্রার্থী এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। পৌর বিএনপি’র সাবেক যুগ্ন সম্পাদক আরিফুর ইসলাম আরিফের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক নুর মোহাম্মদ মাসুম বগা, সাবেক পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক সাবির হাসান বাচ্চু, সাবেক পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক তৌফিক হাবিব, জেলা মহিলা দলের সভাপতি পুর্ণিমা ইসলাম, ব্যবসায়ী গোলাম রব্বানি কামনা, ৫ বারের সফল কমিশনার আবুল কাশেম, যুবদল নেতা তুষার, জেলা ছাত্রদলের সাধরণ সম্পাদক কামরুজ্জামান প্রিন্সসহ বিএনপি ও সকল অংগ সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি শামছুর রহমান শিমুলবিশ্বাস বলেন, বিএনপি’র প্রতিষ্ঠাতা মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান মাত্র ৩ বছর দেশ পরিচালনা করে জনগণের মনি কুঠায় স্থান করে নিয়েছিলেন। কৃষিতে বিপ্লব, খালখনন কর্মসুচী, দেশকে দুর্নীতি মুক্ত করে জনগণের রাষ্ট্রপতি হিসাবে স্থান করে নিয়েছিলেন। কতিপয় বিপদগামি সেনা সদস্যদের হামলায় জিয়াউর রহমান নিহত হলে দেশের শিশু, কিশোর, যুবক-যুবতী, বৃদ্ধ-বৃদ্ধাসহ সকলেই সেদিন কেঁদেছিল। তার জানাজা দেশের ইতিহাসে স্থান করে নিয়েছিল। তার সহ ধর্মীনি ৩ বারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পুরো দেশ কেঁদেছিল। তারা জানাযা দেশের ইতিহাসে সর্ববৃহত জানাজা হিসাবে পরিগণিত হয়। তাদের সু-পুত্র তারেক রহমান বর্তমান দলের হাল ধরেছেন। দেশের ভোটারগণ তারেক রহমানের উপর ভরসা করে বিএনপিকে ভোট দিতে অপেক্ষা করছে। ইনশাল্লাহ আগামী ১২ ফেব্রুয়ারী দেশের জনগণ বিএনপি’র ধানের শিষে ভোট দিয়ে বিএনপিকে বিপুল ভোটে জয়যুক্ত করে রাষ্ট্র ক্ষমতায় বসাবে। তারেক রহমানও তার বাবা-মায়ের মত দেশের উন্নয়ন করে চমক সৃষ্টি করবেন। ইতিমধ্যে তারেক রহমান ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, স্বাস্থ্য খাতে মাইল ফলক উন্নতি ও ১ কোটি বেকার যুবকের কর্মসংস্থান সৃষ্টির ঘোষনা দিয়েছেন। মরহুম জিয়াউর রহমান দুর্ভিক্ষ প্রেরিত দেশকে খাদ্যে স্বয়ং সম্পুর্ন করে গেছেন। সেই ধারাবহিকতায় বর্তমানে ১৮ কোটি মানুষের খাদ্যে কোন ঘাটতি নেই। আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমানও দেশে উন্নয়নের চমক সৃষ্টি করে দেশকে বিশ্বের দরবারে দৃষ্টান্ত করে তুলবেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com