বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

রাজশাহীর সমাবেশে তারেক রহমানের আগমন ঘিরে বৃহত্তর প্রচার মিছিল অনুষ্ঠিত

রাজশাহীর সমাবেশে তারেক রহমানের আগমন ঘিরে বৃহত্তর প্রচার মিছিল অনুষ্ঠিত

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহীতে বৃহস্পতিবারের সমাবেশে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যোগদান করবেন। এই কার্যক্রমকে ঘিরে বুধবার বিকাল ৫টায় রাজশাহী মহানগরীতে বৃহত্তর প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটিতে প্রায় ৩০হাজার নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।
বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত এই মিছিলের নেতৃত্ব দেন বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী মো. মিজানুর রহমান মিনু। মিছিলটি বিকাল ৫টায় বাটার মোড় থেকে শুরু হয়ে মহানগরীর সাহেববাজার ও মনিচত্ত্বর হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলুপট্টি মোড়ে এসে শেষ হয়।
মিছিল শেষে বাটার মোড়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে প্রধান অতিথির বক্তৃতায় মো. মিজানুর রহমান মিনু বলেন, আগামী ২৯ জানুয়ারীর সমাবেশে দেশব্যাপী গণআন্দোলনের নতুন দিক নির্ধারণ করবে এবং জনআকাক্সক্ষার প্রতিফলন ঘটাবে। চেয়ারম্যান তারেক রহমানের আগমন রাজশাহীসহ সারাদেশে গণপ্রতিবাদের গতিকে আরও শক্তিশালী করবে।
তিনি আরও বলেন, মাননীয় নেতা’র বক্তব্য দেশবাসীর কাছে পৌঁছে দেশের অবস্থা ও গণআন্দোলনের অগ্রযাত্রা তুলে ধরা হবে। রাজশাহীর মানুষ ঐক্যবদ্ধভাবে আগামী সমাবেশে অংশগ্রহণ করবে এবং জনতার শক্তিকে প্রমাণ করবে।
এসব আয়োজনের মাধ্যমে জেলা শহরে নির্বাচনী প্রচারণায় একটি নতুন গতি সৃষ্টি হয়েছে, যা ২৯ জানুয়ারি অনুষ্ঠিতব্য সমাবেশে বড় ধরনের উপস্থিতি নিশ্চিত করবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি মামুন-অর রশিদ, সাধারণ সম্পাদক, মাহফুজুর রহমান রিটন, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু-সহ নগরীর ৩০টি ওয়ার্ডের বিএনপির নেতৃবৃন্দ ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com