সোমবার, ১৫ Jun ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহী নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার-৩ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ দুবাইতে গ্রেফতার  পাবনার আতাইকুলায় ধর্ষণের অভিযোগে অভিযুক্তের বাড়ি দোকানঘরে আগুন অতিরিক্ত পুলিশ মোতায়েন পাবনা  ঈশ্বরদীর ৬ জনসহ জেলার মাদকবিরোধী ও বিশেষ অভিযানে ১১ জন গ্রেপ্তার পাবনায় ডেঙ্গু প্রতিরোধে র‌্যালী লিফলেট বিতরণ পরিচ্ছন্নতা অভিযান প্রশিক্ষণ পেলে নারীরা আর পিছিয়ে থাকবে না: ভূমিমন্ত্রী মিনু নওগাঁয় বৃক্ষ রোপণ উদ্বোধন টেকসই কৃষি উন্নয়নে তথ্য প্রযুক্তি বিস্তারের কোনো বিকল্প নেই — কৃষিবিদ মসীহুর রহমান পাবনায় পুলিশের অভিযানে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ গ্রেফতার ১৯জন ভ্রাম্যমান আদালতে সাজা ১৫জন পাবনা র‌্যাবের অভিযানে হত্যা মামলার আসামী গ্রেফতার

পাবনায় সাবেক ছাত্রদল নেতার আগমন উপলক্ষে সংবর্ধনা ও সমাবেশ অনুষ্ঠিত

পাবনায় সাবেক ছাত্রদল নেতার আগমন উপলক্ষে সংবর্ধনা ও সমাবেশ অনুষ্ঠিত

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, পাবনা :
বিগত ফ্যাসিষ্ট সরকারের সময়ে গুম-নির্যাতনের শিকার কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক পাবনার ছেলে দবির উদ্দিন তুষারের পাবনায় আগমন উপলক্ষে এক সংবর্ধনা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে পাবনা বেড়া উপজেলার সিএন্ডবি মোড়ে ও কাশিনাথপুর বাজারে তাকে সংবর্ধনা দেয় ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা। সংবর্ধনা শেষে শুক্রবার বিকেলে চিনাখড়া হাইস্কুল এন্ড কলেজ মাঠে সাবেক ৩ বারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পাবনায় সাবেক ছাত্রদল নেতার আগমন উপলক্ষে সংবর্ধনা ও সমাবেশ অনুষ্ঠিত

শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রদল নেতা মোঃ দবির উদ্দিন তুষার। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ ইয়ামিন খান, বেড়া পৌর যুবদলের আহবায়ক মোঃ জাহাঙ্গির হোসেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সম্পাদক যুবদল নেতা মালেক রেজা মনিক, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের যুগ্ম-আহবায়ক শাহনুর হোসেন সামী, ঢাকা বিশ^বিদ্যালয়ের সাবেক সাংগাঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম রানা, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের যুগ্ন আহবায়ক মোস্তাফিজুর রহমান বাপ্পি, তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ হাফিজ, ছাত্রদল যুগ্ম-আহবায়ক নোমান খান, মনিরুল ইসলাম মুন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক আহবায়ক একরামুল হক লিমন, প্রতিষ্ঠাতা সহ-সহসভাপতি মিজানুর রহমান সিনহা, সাধারণ সম্পাদক কে এম তরিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি ফসিউল হক ইমনসহ প্রমুখ নেতৃবৃন্দ। দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মোঃ আব্দুল কাদের।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com