মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, পাবনা:

পাবনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯ জন রোগী ভর্তি রয়েছে। সোমবার (১৩ এপ্রিল) গত ২৪ ঘন্টায় নতুন করে ২০জন রোগী ভর্তি রয়েছে। এরমধ্যে ১৬জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন।

গতকাল ভর্তি ছিল ৫৫জন। হাম ও হামের উপসর্গ নিয়ে রোগী ভর্তি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এতে করে ডাক্তার ও নার্সদের চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। রোগী ভর্তির সংখ্যা বৃদ্ধি পাওয়ায় হাসপাতালে রোগীদের থাকার যায়গার সংকট দেখা দিয়েছে।

ছোয়াচে রোগ নিয়ে গাদাগাদি করে হাসপাতালের মেঝে ও বারান্দায় রোগী ও রোগীর স্বজনদের চিকিৎসা সেবা নিতে হচ্ছে। আক্রান্তদের মধ্যে শিশু রোগীর সংখ্যা বেশি। গত ১মাসে পাবনা সদর হাসপাতালে ২৭৩জন রোগী ভর্তি হয়েছে।

এরমধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন ২৪০জন। চলতি বছরের জানুয়ারী থেকে ৩৩৮জন রোগী ভর্তি হয়েছেন। এ পর্যন্ত সুস্থ্য হয়ে ২৭৯জন রোগী বাড়ি ফিরে গেছেন।

মেঝে ও বারান্দায় গাদাগাদি করে রোগীদের চিকিৎসা সেবা নেওয়ায় অন্যান্য ছোয়াচে রোগে আক্রান্ত হওয়ায় ঝুকিতে রয়েছে। তবে পাবনা সদর হাসপাতালে এ পর্যন্ত কোন রোগীর মৃত্যু হয়নি জানিয়েছেন হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ মোঃ রফিকুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com