সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

News Headline :
পারমাণবিক হামলার প্রস্তুতির ইঙ্গিত -তথ্য ফাঁস, ছাড় দেবেনা ইরান রাষ্ট্রপতির সাথে পাবনা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের সাক্ষাৎ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন রাডার বিমান ধ্বংস: বড় ধরনের নজরদারি সংকটে যুক্তরাষ্ট্র চাকরীর নামে অর্থ আত্নসাৎ রামেকে টেন্ডার ও নিয়োগ বাণিজ্য নিয়ন্ত্রণের অভিযোগ একটি সিন্ডিকেটের বিরুদ্ধে বেড়া পৌরসভার সিএন্ডবি মঞ্জুর কাদের কলেজ গেটে নকল সার্টিফিকেট তৈরির সময় হাতেনাতে ধারা বদলগাছীতে পটলের ক্ষেত থেকে ৩২৫ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার মান্দায় আদালতের রায়কে অমান্য করে সীমানা প্রাচীর গুঁড়িয়ে দিল দুর্বৃত্তরা পাবনার ভাঙ্গুড়ায় সুলতানপুর দিঘীর কাদামাটি থেকে মূল্যবান কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার গানে কবিতায় মানুষের জাগরণ: পাবনায় এক অনন্য সাংস্কৃতিক সন্ধ্যা রুয়েটে শ্রেণিকক্ষে সিলিং ফ্যান পড়ে শিক্ষার্থী আহত

পারমাণবিক হামলার প্রস্তুতির ইঙ্গিত -তথ্য ফাঁস, ছাড় দেবেনা ইরান

পারমাণবিক হামলার প্রস্তুতির ইঙ্গিত -তথ্য ফাঁস। ছাড় দেবেনা ইরান পারমাণবিক হামলার প্রস্তুতির ইঙ্গিত -তথ্য ফাঁস। ছাড় দেবেনা ইরান

Reading Time: < 1 minute

আন্তজাতিক ডেস্ক:

ইরানে চলমান সংঘাত এবং আলোচনার আড়ালে পারমাণবিক হামলার প্রস্তুতির ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সম্প্রতি জাতিসংঘের উচ্চপদস্থ কর্মকর্তারা সম্ভাব্য পারমাণবিক বিপর্যয়ের প্রস্তুতি নিচ্ছে বলে তথ্য ফাঁস করেন জাতিসংঘে ‘পিভিএ’র স্থায়ী প্রতিনিধি।

মোহাম্মদ সাফা নামের ঐ কর্মকর্তা সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ এ এই অভিযোগ জানিয়ে পদত্যাগের ঘোষণা দেন।
তিনি আরও অভিযোগ করেন, জাতিসংঘের কতিপয় জ্যেষ্ঠ কর্মকর্তারা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের স্বার্থসিদ্ধির জন্য কাজ করে যাচ্ছে। তারা গাজায় গণহত্যা, লেবাননে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং বর্তমানে ইরান যুদ্ধে ঐ দেশগুলোর পক্ষে কাজ করছে।

মোহাম্মদ সাফা বলেন, জাতিসংঘ যখন সম্ভাব্য পারমাণবিক হামলার জন্য আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখছে, আমি এসব জেনে-বুঝে আর এ চাকরি করতে পারবোনা।

এদিকে ইরান ‘পারমাণবিক বিস্তার রোধ চুক্তি’ (NPT) থেকে বের হওয়ার জন্য আলোচনা শুরু করেছে। এ চুক্তির কারণেই ইরান এতোদিন পারমাণবিক অস্ত্র তৈরি করেনি।

যদি তারা এ চুক্তি থেকে বের হয়ে যায়, তাহলে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরিতে আর কোন আইনগত বাঁধা থাকবেনা। বর্তমান প্রেক্ষাপটে NPT চুক্তি থেকে বের হওয়া জরুরি বলে মনে করছেন ইরানের প্রভাবশালী নেতারা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com