শনিবার, ২৫ Jul ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

News Headline :
বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, নেপথ্যের গডফাদারদের খুঁজছে ডিএনসি পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন তিন সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫ মাদকসেবী আটক

প্রশাসনিক জটিলতার জটে আটকে রাজশাহী শিশু হাসপাতাল

Reading Time: 2 minutes

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী শিশু হাসপাতালের নির্মাণ কাজ শুরু হওয়ার পর নানা জটিলতায় দীর্ঘ ৭ বছর পর শেষ হয়েছে। ৯ মাস পেরিয়েছে নির্মাণ কাজ শেষ হওয়া। তবুও চালু হচ্ছে না রাজশাহী অঞ্চলের মানুষের বহুল প্রত্যাশিত বিশেষায়িত এই হাসপাতাল। প্রশাসনিক জটিলতার জটে আটকে হাসপাতাল চালু হওয়ার সুখবর! সংশ্লিষ্ট দপ্তরের তথ্যমতে, নগরীর বহরমপুর টিবিপুকুর এলাকায় শিশু হাসপাতালের চারতলা ভবনের নির্মাণকাজ ২০১৫ সালের মে মাসে শুরু হয়েছিলো। ১৩ কোটি টাকার প্রক্কলিত ব্যয়ে শুরু হওয়া হাসপাতালটির কাজ শেষ হয়েছে ৩৪ কোটি টাকায়। কয়েক দফা মেয়াদ ও ব্যয় বেড়ে ২০২২ সালের শেষের দিকে নির্মাণকাজ শেষ করে ঠিকাদারি প্রতিষ্ঠান। হাসপাতালটির উদ্বোধনও করা হয় গত ২৯ জানুয়ারি। কিন্তু কাকে কিভাবে দায়িত্ব দেয়া হবে? এই প্রশ্নের উত্তরে থমকে আছে। গণপূর্ত বিভাগের তথ্য বলছে, হাসপাতালটির প্রথম তলায় ১৪ শয্যার জেনারেল অবজারভেশন ইউনিট রয়েছে। এক্স-রে করানোর জন্য দুটি এবং সিটি স্ক্যান ও এমআরআই করানোর জন্য একটি করে কক্ষ রয়েছে সেখানে। স্টোর হিসেবে রয়েছে আটটি কক্ষ। নিচতলায় একসঙ্গে ২০টি গাড়ি পার্কিং এর ব্যবস্থা রয়েছে। দ্বিতীয় তলায় রয়েছে একটি মাইনর ওটি ও চারটি বিশেষায়িত ওটি। এ ছাড়া ১০ শয্যার প্রি ও পোস্ট ওটি এবং ৫৬ শয্যার নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)। তৃতীয়তলায় চিকিৎসকের জন্য করা হয়েছে ১৮টি কক্ষ। চতুর্থ তলায় রয়েছে ৯৬ শয্যার সাধারণ ওয়ার্ড এবং ১৮টি পেইড শয্যা। কাজ শেষ হলেও হাসপাতালটি কোন দপ্তরের কাছে বুঝিয়ে দেয়া হবে, সে বিষয়ে নির্দেশনার অপেক্ষায় গণপূর্ত বিভাগ। হাসপাতাল নির্মাণকাজ তদারকির দায়িত্বে থাকা রাজশাহী গণপূর্ত বিভাগ-২ এর উপ-বিভাগীয় প্রকৌশলী রবিউল ইসলাম খান জানান, নির্মাণকাজ শেষ হয়ে প্রথম দফার করা রং উঠে যাওয়ায় এক মাস আগে আবারও করালাম। কিন্তু হাসপাতাল কেউ বুঝে নিচ্ছেন না। রামেক হাসপাতাল, সিভিল সার্জনের কার্যালয়, বিভাগীয় স্বাস্থ্য দপ্তর, নাকি অন্য কেউ, কে এই হাসপাতাল বুঝে নেবে সে বিষয়েও কোন নির্দেশনা আসেনি।
এ বিষয়ে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক আনোয়ারুল কবীর বলেন, হাসপাতালের কাজ শেষ হওয়ার বিষয়টি আমরা জানি। গণমাধ্যমেও এ বিষয়টি উঠে আসছে। এ বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরকে জানানো হয়েছে। আশা করছি খুব শীঘ্রই নির্দেশনা আসবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com