শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

News Headline :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি ক্ষমা না চাইলে পাবনায় সারজিস ও তুষারকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে- সংবাদ সম্মেলনে জেলা বিএনপি

পাবনার বেড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৫ থেকে ২০ জন

পাবনার বেড়া পৌরসভায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে দুই গ্রামের শত শত মানুষের মধ্যে এক ভয়াবহ ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যসহ উভয় পক্ষের অন্তত ১৫ থেকে ২০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে।

Reading Time: 2 minutes

সরকার আরিফ ইখতেখার, বেড়া  পাবনা :

পাবনার বেড়া পৌরসভায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে দুই গ্রামের শত শত মানুষের মধ্যে এক ভয়াবহ ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যসহ উভয় পক্ষের অন্তত ১৫ থেকে ২০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে। ​রবিবার (৩১ মে) দুপুর আনুমানিক ১২:৩০ ঘটিকা থেকে দুপুর ২:৫০ ঘটিকা পর্যন্ত বেড়া থানাধীন সম্ভুপুর ও হাতিগারা গ্রামের সীমানা সড়কের বেড়া ডাকবাংলো ঘাট এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। ​স্থানীয় সূত্রে জানা গেছে, ডাকবাংলো ঘাটে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতাকে কেন্দ্র করে হাতিগারা গ্রামের মোঃ জাহান খা (৫০), মোঃ আলম হোসেন (৫৪) ও মোঃ সেলিম হোসেনের (২২) নেতৃত্বে ২৫০/৩০০ জন এবং প্রতিপক্ষ সম্ভুপুর গ্রামের মোঃ জাহাঙ্গীর হোসেন (৩৫), মোঃ সোহেল রানা (৪০), মোঃ আব্দুর রাজ্জাক (৫০) ও মোঃ নাসির উদ্দিন খাঁর (৫২) নেতৃত্বে আরও ২৫০/৩০০ জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। ​দীর্ঘ মেয়াদী এই সংঘাতের সময় উভয় পক্ষ একে অপরকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু করলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। ​ঘণ্টাব্যাপী চলা এই রক্তক্ষয়ী সংঘর্ষে নতুনপাড়া গ্রামের বাসিন্দা ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোঃ কায়সার আলম মাসুদ (৫০) গুরুতর আহত হন। এছাড়া উভয় পক্ষের আরও প্রায় ১৫ থেকে ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। বেড়া মডেল থানা সূত্রে জানা যায় যে, ঘটনার খবর পেয়ে বেড়া মডেল থানা পুলিশ, অতিরিক্ত পুলিশ এবং র‌্যাবের (RAB) একটি বিশেষ টিম দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ তৎপরতার সাথে অভিযান চালিয়ে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার সাধ্যমত চেষ্টা করে। বেড়া মডেল থানা পুলিশ আরও জানিয়েছে, উক্ত ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে উভয় গ্রামের মানুষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় আবারও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। তবে যেকোনো ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি পুলিশের বিশেষ গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com