মঙ্গলবার, ০৯ Jun ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
পাবনার পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহর সাথে পাবনা জেলা ট্রাফিক পুলিশের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় Reading Time: < 1 minute
নিজস্ব সংবাদদাতা, পাবনা :
পাবনার পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহর সাথে পাবনা জেলা ট্রাফিক পুলিশের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার সকালে পুলিশ সুপারের সভাপতিত্বে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ট্রাফিক ব্যবস্থাপনার সার্বিক উন্নয়ন, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানজট নিরসন, জনসেবার মান বৃদ্ধি এবং ট্রাফিক আইন যথাযথভাবে বাস্তবায়নের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার ।সকলকে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে সম্মানিত পুলিশ সুপার জনসেবামুখী পুলিশিং কার্যক্রম আরও বেগবান করার নির্দেশনা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), পাবনা মোঃ রেজিনুর রহমান , ট্রাফিক ইন্সপেক্টরসহ ট্রাফিক পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ।