মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

News Headline :
রূপান্তর পাবনার উদ্যোগে রামানন্দপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত পাবনা ঈশ্বরদীতে ‘সুগন্ধি শুঁকিয়ে’ গৃহবধূর স্বর্ণালঙ্কার নিয়ে উধাও দুই নারী পাবনা ঈশ্বরদীতে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত, বাসচালক পলাতক পাবনার মোল্লা কফিল ফ্যাসিষ্ট আওয়ামীলীগের দোষর থেকে বিএনপি’র দালাল পাবনার আটঘরিয়া পৌরসভায় ১৭ কোটি ৪১ লাখ টাকার বাজেট ঘোষণা রাজশাহীর মোহনপুরে আম নামানোকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ পাবনায় ভেজাল ম্যাজিক মশলা তৈরির কারখানায় অভিযান বিপুল পরিমাণ নকল পণ্য জব্দ একজন আটক রাজশাহী নগরীতে পিতাকে হত্যার মামলার ছেলে রাকিব ঢাকায় গ্রেফতার পাবনা জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে এসিল্যান্ড; বাতিলের ঘোষণা  বিক্রি হওয়া ঘরের বরাদ্দ পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা

বঙ্গবন্ধু তার জীবদ্দশায় মানুষের মুক্তির কথা চিন্তা করেছেন : এসপি খাইরুল

Reading Time: < 1 minute

জহুরুল ইসলাম কুষ্টিয়া :
কুষ্টিয়া জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ খাইরুল আলম বলেছেন, বঙ্গবন্ধু তার জীবদ্দশায় মানুষের মুক্তির কথা চিন্তা করেছেন।বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষন ছিল বাঙ্গালী জাতির মুক্তির সনদ।বঙ্গবন্ধু তার নিজের কথা চিন্তা করেননি। তিনি সাধারণ মানুষের কথা চিন্তা করেছেন। মানুষের মঙ্গলের কথা চিন্তা করেছেন বিধায় আমরা একটি স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি।আজকে তিনি নেই।ঘাতকের নির্মম বুলেটের আঘাতে স্বপরিবারে তিনি শাহাদত বরণ করেছেন।যার কারনে আমরা অভিভাবক শূন্য হয়ে পরেছিলাম।আজকে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের হাল ধরে বঙ্গবন্ধুর সে শূন্যতা পূরণ করেছেন। রবিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া পুলিশ লাইন্স স্কুল ও কলেজে অনুষ্ঠিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন,আজকে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকীতে আমরা তার ও পরিবারের সদস্যদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং তাদের বিদেহী আত্নার মাগফিরাত কামনা করছি। এ সময় আরও বক্তব্য রাখেন, কুষ্টিয়া পুলিশ লাইন্স স্কুল ও কলেজের অধ্যক্ষ নাজমুল আরেফীন,সহাকারী প্রধান শিক্ষক শাহজালাল, প্রভাষক মোঃ আসাদুজ্জামান সহ কুষ্টিয়া পুলিশ লাইন্স স্কুল ও কলেজের সাধারন শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com