শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

News Headline :
র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১ জন পলাতক আসামী গ্রেফতার কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে ফের যৌন নিপীড়নে আরও একটি মামলা দায়ের নকলের দায়ে কিশোরগঞ্জে এসএসসি কেন্দ্রে অভিযান: তিন শিক্ষকসহ বহিষ্কার ৪ আটক ২ ব্র্যাক ডেইরির উদ্যোগে “আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ” শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজশাহীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার জনগণ ভালো থাকা মানে সরকার ভালো থাকা মধুপুরে- আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম বদলগাছীতে কৃষি ও পুষ্টি উন্নয়ন বিষয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন

বদলগাছী থানার (ওসি) মাহবুবুর রহমান রাষ্ট্রীয় পুরষ্কার পিপিএম পদকে ভূষিত হলেন

Reading Time: < 1 minute

ফিরোজ হোসেন, বদলগাছী নওগাঁ :
নওগাঁর বদলগাছী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহবুবুর রহমান তাঁর সততা, কর্মদক্ষতা ও কর্তব্য নিষ্ঠার মাধ্যমে অপরাধ দমন কার্যক্রমে উল্লেখযোগ্য ভূমিকা রাখায় বিভিন্ন পুলিশি সেবা প্রদান নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রশংসনীয় অবদানের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ পুলিশ বাহিনীর সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) এ ভূষিত হওয়ায় ২৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭ টায় তাঁর কার্যালয়ে সাংবাদিক সংস্থা বদলগাছী’র পক্ষ থেকে অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা জানানো হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক সংস্থা বদলগাছী’র সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিঠু হাসান, অর্থ সম্পাদক মোঃ ফিরোজ হোসেন, কার্য্য নির্বাহী সদস্য মোঃ আব্দুর রউফ ও মোঃ আবু হোসেন। উল্লেখ্য, গত মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ সপ্তাহের প্রথম দিনে নওগাঁর বদলগাছী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: মাহবুবুর রহমানকে এই সম্মানজনক পদকটি প্রদান করেন। ওই সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ওসি মোঃ মাহবুবুর রহমান বলেন, এই পুরস্কার প্রাপ্তিতে আমি খুবই আনন্দিত ও গর্বিত। আমি আমার উর্দ্ধতন কর্মকর্তাদের প্রতি চিরকৃতজ্ঞ। এই প্রাপ্তি আমার একার নয়, এটা আমার গোটা টিমের প্রাপ্তি। এই পুরস্কার আমাকে নিষ্ঠা ও সততার সহিত কাজ করতে আরও উদ্বুদ্ধ করবে। ভবিষ্যতে আরও ভালো কাজ করতে তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com