মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

বদলগাছী পুলিশের অভিযানে ৬ কেজি গাঁজা উদ্ধার ও দুই মাদক ব্যবসায়ী আটক

Reading Time: < 1 minute

ফিরোজ হোসেন, বদলগাছী নওগাঁ :
নওগাঁর বদলগাছী উপজেলার কোলা এলাকা ও সেনপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজা ৩০ লিটার চোলাই মদসহ মোছাঃ বিজলী আক্তার (২৪) ও পূর্ণিমা রাণী নামে দুই নারী মাদককারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুর ১টায় অতিরিক্ত পুলিশ সুপার (মহাদেবপুর সার্কেল) জয়ব্রত পাল প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
থানা ও পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মুহাম্মদ রাশিদুল হকের প্রত্যক্ষ দিকনির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার জনাব জয়ব্রত পাল, মহাদেবপুর সার্কেলের সার্বিক তত্ত্বাবধানে বদলগাছী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান এর নেতৃত্বে এসআই (নিঃ) মেহেদী হাসান তার সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে শুক্রবার বিকেলে উপজেলার কোলা ইউনিয়নের খামার আক্কেলপুর গ্রামে ও রাতে সেনপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। তানজীদ হোসেন ওরফে বিজয় (২৫) নামে এক মাদক ব্যবসায়ী খামার আক্কেলপুর গ্রামস্থ তার ভাড়া বাড়িতে বিক্রির উদ্দেশ্যে গাঁজা রেখেছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। অভিযানকালে পলিথিনে মোড়ানো ৬ কেজি গাঁজাসহ বিজলী আক্তারকে আটক করা হয়। এসময় বিজলীর স্বামী তানজীদ হোসেন ওরফে বিজয় পুলিশের উপস্থিতি টের পেয়ে রাতের আঁধারে প্রাচীর টপকিয়ে পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। অপর দিকে দুপুর সাড়ে তিনটার দিকে বদলগাছীর সেনপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩০ লিটার চোলাই মদসহ পূর্ণিমা রাণী (৪০) নামে আরও এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃত বিজলী আক্তার নওগাঁ জেলার পত্নীতলা থানার কাদিয়াল পশ্চিমপাড়ার নজরুল ইসলামের মেয়ে এবং বদলগাছী থানার মাসিমপুর গ্রামের মৃত আফসার আলীর ছেলে তানজীদ হোসেন বিজয়ের স্ত্রী। এব্যপারে ধৃত ও পলাতক আসামীর বিরুদ্ধে বদলগাছী থানার মামলা নং- ৭, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) এর সারণির ১৯(খ)/৪১ রুজু করা হয়েছে। তদন্ত চলমান।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com