বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন

বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে পলকের মোটরসাইকেল শোভাযাত্রা

Reading Time: < 1 minute

শহিদুল ইসলাম সুইট, সিংড়া নাটোর :
বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য, সহিংসতা ও নাশকতার প্রতিবাদে মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন নাটোর জেলা আ’লীগের সহ-সভাপতি, নাটোর-৩ আসনের সংসদ সদস্য, তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলক। বুধবার (১৫ নভেম্বর) বিকেল ৩টায় কোর্টমাঠ হতে দেড় হাজার মোটরসাইকেল নিয়ে এই শোভাযাত্রা করেন তিনি।
শোভাযাত্রাটি সিংড়া শহর, শেরকোল, বন্দর, খেজুরতলা, হাতিয়ান্দহ, চামারী হয়ে বিলদহর মাঠে এসে শেষ হয়। সেখানে মরহুম ফয়েজ উদ্দিন আহমেদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা উপভোগ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন নাটোর জেলা আ’লীগের যুব ও ক্রীড়া সম্পাদক ও তাজপুর ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, সিংড়া উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইটালি ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফ,শেরকোল ইউপি চেয়ারম্যান লুৎফুল হাবিব রুবেল, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি সোহেল তালুকদার, সাধারণ সম্পাদক প্রভাষক আনিছুর রহমান লিখন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোহন আলী, উপজেলা শ্রমিকলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম স্বপন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com