সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

News Headline :
রাজশাহীর মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক  রাজশাহীর গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের কমিটি গঠন পাবনা জেলা নবঘোষিত তাঁতী দলের পরিচিত সভা অনুষ্ঠিত নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, পিকআপ উদ্ধার পাবনায় তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার কঠোর নিরাপত্তায় রূপপুরে এলো ইউরেনিয়ামের সপ্তম চালান শনিবারের পাবনা-ঢাকা ট্রেনের  টিকিট শেষ নিশ্চিত করলেন রেলওয়ের কর্মকর্তা প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট

বিএসটিআই রংপুর এর উদ্যোগে বিভিন্ন এলাকায় সার্ভিল্যান্স অভিযান পরিচালিত

Reading Time: < 1 minute

সংবাদ বিজ্ঞপ্তি বিএসটিআই রংপুর :
বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর কর্তৃক সার্ভিল্যান্স অভিযান পরিচালনা
১৮.০১.২০২৪ ইং তারিখে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর উদ্যোগে বিভিন্ন এলাকায় একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালিত হয়। উক্ত সার্ভিল্যান্স অভিযানে- ক) যে প্রতিষ্ঠানে সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়েছে প্রতিষ্ঠানগুলো হলো ঃ
১। মেসার্স রংপুর ব্রিকস এন্ড বøকস, মন্থনা হাজিরহাট, সদর, রংপুর প্রতিষ্ঠানের ক্লে-ব্রিকসের নমুনা পরীক্ষণের জন্য সংগ্রহ করা হয় এবং সিএম লাইসেন্স নবায়নের পরামর্শ প্রদান করা হয়।
২। মেসার্স রংপুর ফ্লাওয়ার মিলস, বিসিক কেল্লাবন্দ, রংপুর প্রতিষ্ঠানটিকে আটা, ময়দা, গমের ভূষি পণ্যের সিএম লাইসেন্স গ্রহণের পরামর্শ প্রদান করা হয়।
৩। মেসার্স সাঈদ বেকারি, বিসিক কেল্লাবন্দ, রংপুর কারখানার পরিবেশ উওন্নত করার পরামর্শ প্রদান করা হয়।
৪। মেসার্স টেস্টি পেস্টি, ধাপ জেল রোড, মহানগর, রংপুর প্রতিষ্ঠান কে কেক পণ্যের সিএম লাইসেন্স গ্রহণের পরামর্শ প্রদান করা হয়।
৫। মেসার্স ক্যাপ্টেন ফুডস্, ইসলামপুর, হনুমানতলা, সদর, রংপুর প্রতিষ্ঠানটিকে মিষ্টি পণ্যের সিএম লাইসেন্স গ্রহণের পরামর্শ প্রদান করা হয়।
৬। মেসার্স পুষ্টি, পায়রা চত্বর, মহানগর, রংপুর প্রতিষ্ঠানটিকে মিষ্টি পণ্যের সিএম লাইসেন্স গ্রহণের পরামর্শ প্রদান করা হয়।
৭। মেসার্স বৈশাখী মিষ্টি মেলা, পায়রা চত্বর, মহানগর, রংপুর প্রতিষ্ঠানটিকে মিষ্টি পণ্যের সিএম লাইসেন্স গ্রহণের পরামর্শ প্রদান করা হয়।
৮। মেসার্স দধি মিষ্টি ভান্ডার, শাপলা চত্বর, স্টেশন রোড, মহানগর, রংপুর প্রতিষ্ঠানটিকে মিষ্টি পণ্যের সিএম লাইসেন্স গ্রহণের পরামর্শ প্রদান করা হয়।
৯। মেসার্স কিং সুইটস, শাপলা চত্বর, স্টেশন রোড, মহানগর, রংপুর প্রতিষ্ঠানটিকে মিষ্টি পণ্যের সিএম লাইসেন্স গ্রহণের পরামর্শ প্রদান করা হয়।
বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের প্রকৌঃ মোঃ জাহিদুর রহমান, সহকারী পরিচালক (সিএম) এর নেতৃত্বে অভিযানটি পরিচাললিত হয়। উক্ত অভিযানটিতে আরোও উপস্থিত ছিলেন খন্দকার মোঃ জামিনুর রহমান, ফিল্ড অফিসার (সিএম)।
জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর এ ধরনের অভিযান চলমান থাকবে।

স্বাক্ষরিত-মফিজ উদ্দিন আহমাদ, উপপরিচালক (মেট্রোলজি) ও বিভাগীয় অফিস প্রধান, রংপুর।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com