বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

নরসিংদীতে নিজ ঘর থেকে মিষ্টির কারিগরের রক্তাক্ত লাশ উদ্ধার

Reading Time: < 1 minute

মাহবুব খান,নরসিংদী:
নরসিংদীর মাধবদীতে ঘর থেকে নির্মল দেবনাথ (৪৫) নামে এক মিষ্টির কারিগরের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মাধবদী থানার নূরালাপুর ইউনিয়নের দক্ষিণ বিরামপুরের নিজ বাড়ি থেকে বুধবার (১৫ নেভেম্বর) দুপুরে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। এর আগে মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময় খালি বাসায় দুর্বৃত্তরা হত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ ও স্বজনেরা। নিহত নির্মল দেবনাথ মাধবদী পৌর শহরের জলখাবার মিষ্টি দোকানের কারিগর ছিলেন। তিনি কিশোরগঞ্জের বাজিতপুরের সরারচর কোতালিয়া এলাকার রঞ্জিত দেবনাথের ছেলে। দক্ষিণ বিরামপুরে নিজ মালিকানাধীন একটি একতলা বাড়িতে স্ত্রী সন্তান নিয়ে বসবাস করতেন তিনি। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধূরী এসব তথ্য নিশ্চিত করেছেন।
নিহতের স্ত্রী মনি দেবনাথ জানান, ভাই ফোটা উপলক্ষে গতকাল মঙ্গলবার সন্তানদের নিয়ে শিবপুর উপজেলার শাষপুর এলাকায় বাবার বাড়িতে বেড়াতে যান তিনি। তাঁর স্বামী দোকান থেকে ফিরে রাতে বাড়িতে একাই ছিলেন। পরীক্ষা থাকায় তাঁর ছেলে স্কুলছাত্র অর্থ দেবনাথ আজ বুধবার সকাল সাড়ে ৯ টায় বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে সে ঘরের দরজা খোলা দেখতে পায় এবং খাটে তাঁর বাবার গলাকাটা রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। এ সময় ঘরের বিভিন্ন জিনিসপত্র এলোমেলো অবস্থায় ও রান্না ঘরের ভেন্টিলেটর ভাঙা পাওয়া যায়। এদিকে খবর পেয়ে জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), গোয়েন্দা শাখাসহ থানা–পুলিশ ও জেলার অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম সোহাগ ও অনির্বাণ চৌধূরী ঘটনাস্থল পরিদর্শন করেন। দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধূরী জানান, খবর পেয়ে ঘরের খাট থেকে রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘরের ভেন্টিলেটর ভাঙা ছিল, ঘরের কাপড়চোপড়সহ বিভিন্ন আসবাবপত্র এলোমেলো অবস্থায় পাওয়া গেছে। তদন্তের পর পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com