মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
বিপুল পরিমান মাদকদ্রব্যসহ গেস্খফতার ১ জন
Reading Time: < 1 minute
সংবাদ বিজ্ঞপ্তি
র্যাব-১২, সিরাজগঞ্জ এর অভিযানে বগুড়া জেলার আদমদীঘি থানা এলাকা হতে ১৯২ বোতল ফেন্সিডিল ও ৭২ বোতল ফেন্সিবিলসহ মোট ২৬৪ বোতল মাদকদ্রব্যসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
অধিনায়ক র্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের দিকনির্দেশনায় গত ১৮ মার্চ রাত্রি ৭.৪৫ মিনিটের সময় র্যাব-১২, ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল “বগুড়া জেলার আদমদীঘি থানাধীন ছাতিয়ানগ্রাম রেলষ্টেশনের দক্ষিন পার্শ্বে নিমাইদীঘি রেল গেইটের মোড়ে জুই স্টোর এর সামনে পাকা রাস্তার উপর একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক পরিবহন কালে ১৯২ বোতল ফেন্সিডিল ও ৭২ বোতল ফেন্সিবিল মোট ২৬৪ বোতল মাদকদ্রব্যসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তার সাথে থাকা মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০১টি মোবাইল ফোন জব্দ করা হয়।
২। গ্রেফতারকৃত আসামী বরগুনা সদরের কুমড়াখালি গ্রামের মোঃ শাহজাহান সিরাজ এর ছেলে মোঃ সোহেল আল জাহান (৪৪) কে গেস্খফতার করেন র্যাব-১২
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি দীর্ঘ দিন যাবৎ অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য বিভিন্ন জেলা হতে সংগ্রহ করে নিজ হেফাজতে রেখে বহনপূর্বক স্থানান্তর করে দেশের বিভিন্ন জেলায় বিক্রয় করে আসছে ।
পরে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বগুড়া জেলার আদমদীঘি থানা ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।