বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

বিশ্ব জলবায়ু অবরোধ কর্মসূচীতে বিশ্বের কাছে ক্ষতিপূরণের দাবী

Reading Time: < 1 minute

মোঃ আশিক শ্যামনগর :
বুধবার (২১ সেপ্টেম্বর ২০২২) সকাল ৯:৩০ টায় বেসরকারী উন্নয়ন সংস্থা লিডার্স এর সহযোগিতায় কয়রা উপজেলার দক্ষিণ বেদকাঁশি ইউনিয়নের গোলখালী ক্লোজারে যুব ফোরাম এবং দক্ষিণ বেদকাঁশি ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের আয়োজনে বিশ্ব জলবায়ু অবরোধ কর্মসূচী ২০২২ এর অংশ হিসাবে জলবায়ু অবরোধ করা হয়। উক্ত জলবায়ু অবরোধ কর্মসূচীতে সভাপতিত্ব করেন দক্ষিণ বেদকাঁশি ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ড সদস্য মোঃ রেজাউল করিম গাজী, উপস্থিত থেকে বক্তব্য তুলে ধরেন ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের সভাপতি মোঃ জাফর মোড়ল, কৃষি বিষয়ক সম্পাদক মোঃ শাহ আলম গাজী, বীর মুক্তিযোদ্ধা মোঃ বুলবুল তরফদার, যুব ফোরামের জহুরুল ইসলাম, রেজাউল করিম প্রমূখ। অবরোধে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে সংকট চরম আকার ধারণ করেছে। আপনারা দেখেছেন প্রতিবছর বেড়িবাঁধ ভেঙে যেয়ে আমাদের হাজার হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে। তাই আমাদের বাঁচার তাগিদে আমাদেরকে এক হয়ে এই আন্দোলনকে আরো বেগবান করতে হবে। বক্তারা আরও বলেন, আমরা কয়রা উপকূল বাসী দূর্যোগ হলেই আমাদের পানিতে ঘরবাড়ি সহ সকল সম্পদের ক্ষতি সহ বহু জীবনহানী ঘটে। লবণ পানির অনুপ্রবেশের কারণে মানুষ কঠিন রোগে আক্রান্ত হচ্ছ ও অকালে মারা যাচ্ছে। ছেলে মেয়েদের লেখাপড়া বন্ধ হয়ে যাচ্ছে। মানুষ তার কর্ম হারিয়ে বেকার হয়ে গেছে। জলবায়ু পরিবর্তনের কারণে হাজার হাজার মানুষ এলাকা ছেড়ে অন্য স্থানে চলে যাচ্ছে। এই সকল ক্ষতি কাটিয়ে ওঠার জন্য বিশ্ব জলবায়ু পরিষদের নেতাদের কাছে ক্ষতিপূরণ দাবি করছি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com