শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন

News Headline :
ধূমপায়ীদের সরকারি চাকরিতে অযোগ্য ঘোষণার দাবি বদলগাছীতে কৃষি অফিসের নীরবতায় থামছে না সার পাচার ডিলারের প্রতিনিধি আটক পাবনা ঈশ্বরদীতে এএসআই সুজাউল হত্যা মামলার পলাতক আসামি অস্ত্র-ইয়াবাসহ গ্রেফতার পাবনায় শিক্ষার্থীসহ বিভিন্ন জনগোষ্ঠীর সমকামির সংখ্যা ১ হাজার ৬শ বাড়ছে এইডস বিশ্বকাপ উন্মাদনায় কুষ্টিয়ায় আর্জেন্টিনা সমর্থকদের নজরকাড়া আনন্দ র‌্যালি পাবনা জেলা পুলিশের আটঘরিয়া থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত। র‌্যাবের অভিযানে ধর্ষণ মামলার ২ আসামী গ্রেফতার তানোরে বিএমডিএ’র উদ্যোগে খালপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি পাবনা জেলায় চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানে ১২ জন গ্রেপ্তার পাবনা থানা পুলিশের চেকপোস্ট পরিচালনা

বিস্কুটের প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষন চেষ্টা আটক এক

Reading Time: < 1 minute

নয়ন দাস,কুড়িগ্রাম :
কুড়িগ্রামের উলিপুরে বিস্কুট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে এক শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে, শনিবার (২২ মে) উপজেলার দূর্গাপুর জানজায়গীর এলাকায়। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে উলিপুর থানায় মামলা করলে পুলিশ একজনকে আটক করেন। আটক ব্যক্তিকে সোমবার (২৪ মে) আদালতে পাঠানো হয়েছে। মামলা সূত্রে জানা গেছে, ঘটনার দিন দুপুরে বাড়ির পাশে শিশুটি (০৬) অন্যান্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল। এ সময় প্রতিবেশি ছাপাত উল্লাহের পুত্র মঞ্জু মিয়া (৬৫) শিশুটিকে বিস্কুট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে কোলে তুলে নিয়ে পাশ্ববর্তী বাড়িতে নিয়ে যায়। ওই বাড়িতে কেউ না থাকার সুযোগে মঞ্জু মিয়া শিশুটিকে ধর্ষনের চেষ্টা করে। এ সময় শিশুটি আত্মচিৎকার শুরু করলে তার মা’সহ প্রতিবেশিরা এগিয়ে আসায় মঞ্জু মিয়া কৌশলে শিশুটিকে ছেড়ে পালিয়ে যান। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে রোববার (২৩ মে) মঞ্জু মিয়াকে আসামী করে উলিপুর থানায় মামলা করেন। পুলিশ রাতেই মঞ্জু মিয়াকে আটক করেন। উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ কবির জানান, ধর্ষন চেষ্টার অভিযোগে আটক ব্যক্তিকে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com