মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে জামায়াতের হামলায় ৬ বিএনপি কর্মী গুলিবিদ্ধ জামায়াতের ৪টি বাড়ি ৮টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ রাজশাহীর মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক  রাজশাহীর গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের কমিটি গঠন পাবনা জেলা নবঘোষিত তাঁতী দলের পরিচিত সভা অনুষ্ঠিত নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, পিকআপ উদ্ধার পাবনায় তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার কঠোর নিরাপত্তায় রূপপুরে এলো ইউরেনিয়ামের সপ্তম চালান শনিবারের পাবনা-ঢাকা ট্রেনের  টিকিট শেষ নিশ্চিত করলেন রেলওয়ের কর্মকর্তা

রাজশাহীতে মামলার ১২ ঘণ্টায় ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

রাজশাহীতে মামলার ১২ ঘণ্টায় ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী মহানগরীর রাজপাড়া থানায় ধর্ষণের অভিযোগে মামলা হওয়ার ১২ ঘণ্টার মধ্যে এজাহারভুক্ত ১ নম্বর আসামি মোঃ রাহাদুর রহমান নয়নকে (৩৮) গ্রেফতার করেছে এসআরবি-৫। সোমবার (২১ সেপ্টেম্বর) মামলা রুজুর পর ২১ সেপ্টেম্বর দিনগত রাত ২টার দিকে নগরীর রাজপাড়া থানার নিমতলা ঘোষমাহাল এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার বিকালে এসআরবি-৫, সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
এসআরবি জানায়, ভুক্তভোগীর মায়ের অভিযোগের ভিত্তিতে ২১ সেপ্টেম্বর রাজপাড়া থানায় নয়নসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়।
অভিযোগে বলা হয়েছে, ভুক্তভোগীর সঙ্গে নয়নের আগে প্রেমের সম্পর্ক ছিল। বিয়ে ও বিচ্ছেদের পর এফিডেভিট করার কথা বলে গত ১৫ জুলাই তাঁকে বিলসিমলা এলাকার একটি বাসায় নিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, ১৯ সেপ্টেম্বর ভুক্তভোগীকে দাশপুকুর মুজিবরের মোড়ের একটি ভাড়া বাসায় ডেকে নেশাজাতীয় দ্রব্য খাওয়ানোর পর অসুস্থ করা হয়। চিকিৎসা শেষে ২০ সেপ্টেম্বর তাঁকে আবার ওই বাসায় নিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১)/৩০ ধারা এবং দণ্ডবিধির ২২৩ ও ৩২৮ ধারায় মামলা হয়েছে।
মঙ্গলবার সকালে গ্রেফতার নয়নকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে রাজপাড়া থানা পুলিশ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com