মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

News Headline :
নারীর গোসলের ভিডিও ধারণের পর ব্ল্যাকমেইল করে ধর্ষণ, গ্রেফতার ধর্ষক রাজশাহীর গোদাগাড়ীর পদ্মার তীর থেকে ২ কোটি টাকার হেরোইন উদ্ধার বিএনপি সরকার গঠনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হয়েছে নতুন বাংলাদেশ বিনির্মাণে যুবদল ভ্যানগার্ড হিসেবে কাজ করবে: মাহফুজুর রহমান রিটন পাবনায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন পাবনা ফরিদপুরে পুলিশের অভিযানে আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মী গ্রেফতার কুষ্টিয়ায় এসআরবি’র অভিযানে ৯৮ বোতল এস্কাফসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎ কেন্দ্রে এলো ইউরেনিয়ামের আরও একটি চালান শুদ্ধ জন্ম-মৃত্যু নিবন্ধনে পুরস্কৃত রাসিক পাবনার আমিনপুরে নিখোঁজ ব্যবসায়ীর আগুনে পোড়া লাশ মিলল হলুদ ক্ষেতে

নারীর গোসলের ভিডিও ধারণের পর ব্ল্যাকমেইল করে ধর্ষণ, গ্রেফতার ধর্ষক

নারীর গোসলের ভিডিও ধারণের পর ব্ল্যাকমেইল করে ধর্ষণ, গ্রেফতার ধর্ষক

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকা থেকে ধর্ষণ মামলার এজাহারভুক্ত এক নম্বর পলাতক আসামি মোঃ নাহিদকে (২০) গ্রেপ্তার করেছে এসআরবি-৫, রাজশাহী।
শনিবার (২৪ অক্টোবর) বিকাল পৌনে ৪টায় নগরীর রাজপাড়া থানাধীন নাইচ কমিউনিটি সেন্টারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রবিবার বিকালে এসআরবি-৫, সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
এসআরবি জানায়, নাহিদ গোপনে এক নারীর গোসলের ভিডিও ধারণ করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেইল করতেন এবং একাধিকবার ধর্ষণ করেন। সর্বশেষ ১৯ অক্টোবর শাহমখদুম থানাধীন ভুগরইল পশ্চিমপাড়ায় ওই নারীর শ্বশুরবাড়িতে ধর্ষণের অভিযোগ ওঠে। গ্রেপ্তারের পর অভিযুক্ত ধর্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রবিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com