শনিবার, ১৮ Jul ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বজ্রপাতে নিহত জেলের লাশ ১২ ঘন্টা পর উদ্ধার

Reading Time: < 1 minute

শেখ মো: ইব্রাহীম, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বজ্রপাতে নিহত হওয়ার ১২ ঘন্টা পর কামরুল মিয়া(৩৬) নামের এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। সে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের গলানিয়া গ্রামের হুমায়ূন মিয়ার ছেলে। শনিবার বিকালে পার্শ্ববর্তী নদী থেকে উদ্ধার করেন ফায়ার সার্ভিস কর্মীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতোই সাথীদের নিয়ে বাড়ির পাশের নদীতে শনিবার রাতে নৌকাযোগে মাছ ধরতে যায় কামরুল। নৌকা চালানো অবস্থায় হঠাৎ করে নৌকায় পানিতে পড়ে নিখোঁজ হয় কামরুল।
সরাইল ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ইনচার্জ নিয়াজ মোহাম্মদ বলেন, শনিবার রাতে বজ্রপাতের আঘাতে ৪ জন লোক আহত হয় এবং কামরুল নামের একজন নিখোঁজ হয়। এ খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরে কিশোরগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরী দল এবং সরাইল ফায়ার সার্ভিসের কর্মীদের ১২ ঘন্টার শ্বাসরুদ্ধকর যৌথ অভিযানে তার লাশ উদ্ধার করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com