শনিবার, ২৫ Jul ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

News Headline :
বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, নেপথ্যের গডফাদারদের খুঁজছে ডিএনসি পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন তিন সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫ মাদকসেবী আটক

মনিপুরের ঘটনাকে কেন্দ্র করে কলকাতা কর্পোরেশনের ডি কে এম পি এমপ্লয়ীজ অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়নের বিক্ষোভ মিছিল

Reading Time: < 1 minute

শম্পা দাস ও সমরেশ রায়,কলকাতা:
১৪ই আগস্ট সোমবার, দুপুর তিনটায় , কলকাতা কর্পোরেশন থেকে একটি মিছিল বের হয় এবং এস এন ব্যানার্জী রোড ধরে, ধর্মতলা, নিউমার্কেট হয়ে পুনরায় কলকাতা কর্পোরেশনের ভেতর ,ডি কে এম পি এমপ্লয়ীজ এন্ড ওয়ার্কার্স ইউনিয়নের অফিসের সামনে শেষ হয়। আই এন টি টি ইউ সি এর প্রধান উপদেষ্টা শোভনদেব চট্টোপাধ্যায়ের নির্দেশে এবং ইউনিয়নের সভাপতি শ্রীমন্ত ঘোষালের উপস্থিতিতে, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ প্রতিবাদে গর্জে উঠেন ও বিক্ষোভ দেখান কেন্দ্রীয় সরকারের উপর, আজকের এই মিছিলে সকলের মুখেই ছিল কালো ফিতে বাধা, এর মাধ্যমে প্রধানমন্ত্রীকে ধিক্কার জানান, কারণ ৯০ দিন হয়ে গেল এখনো পর্যন্ত মনিপুরের ঘটনায় দোষীদের শাস্তি হলো না বা তাদেরকে ধরা হলো না।তারা বলেন যেভাবে একের পর এক হিংসাত্মক ঘটনা ঘটে চলেছে, প্রায় দুশোর বেশি মানুষ প্রাণ হারিয়েছে, এবং মহিলার উপর যেভাবে বর্বর রচিত ঘটনা ঘটেছে এটা লজ্জাকর নারী জাতীর, মাননীয় প্রধানমন্ত্রী এখনো নীরব হয়ে রয়েছেন, এছাড়াও আতঙ্কে বেশ কিছু মানুষ ঘর ছাড়া, তাই আমরা আজকের এই মিছিল থেকে বিভিন্ন প্রতিবাদের মধ্য দিয়ে ধিক্কার জানাই, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ও তাদের জন্য সহানুভূতি জানিয়েছেন যা কেন্দ্রীয় সরকার আজ পর্যন্ত করেননি, প্রায় দের থেকে ২০০ ওয়ার্কার্স ইউনিয়নের কর্মী এই মিছিলে পা মেলান, ।এবং এই মিছিলের পর আজ একটি মিটিং করার আহ্বান জানান এবং সেখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার পর তারা বিভিন্ন কর্মীদের হোয়াটস অ্যাপের মাধ্যমে জানাবেন বলে জানালেন। এবং এইটাও জানিয়ে দিলেন 29 তারিখ কর্পোরেশনের ভেতরে তারা রাখি পূর্ণিমা উৎসব করবেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com