মঙ্গলবার, ০২ Jun ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

News Headline :
পাবনার বেড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৫ থেকে ২০ জন পাবনার ভাঙ্গুড়ায় তরঙ্গ সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর উদ্যোগে ঈদ আনন্দ মেলা ও সার্কাস অনুষ্ঠিত পাবনার চাটমোহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিক পালিত পাবনার ঈশ্বরদীর লোকোশেড মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে কুষ্টিয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৩২ বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে যুবতীর অনশন বাড়ি ছেড়ে পালানোর অভিযোগ যুবকের পরিবারের বিরুদ্ধে নওগাঁয় নিয়োগ সিন্ডিকেট ও দুর্নীতির অভিযোগে জেলা জজ আদালতের সাবেক সেরেস্তাদারকে কারণ দর্শানোর নোটিশ  আইএলও সম্মেলনে যোগ দিতে জেনেভা গেছেন এমপি শিমুল বিশ্বাস পাবনার বিভিন্ন থানা ও ক্যাম্প পরিদর্শন করলেন পুলিশ সুপার র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১ জন পলাতক আসামী গ্রেফতার

মাটিরাঙ্গায় খেদাছড়ায় সহ-প্রধান শিক্ষকের ইটের আঘাতে প্রধান শিক্ষক আহত

Reading Time: < 1 minute

আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি:
খাগড়াছ‌ড়ি পার্বত্য জেলার মা‌টিরাঙ্গার খেদাছড়া উচ্চ বিদ‌্যাল‌য়ের প্রধান শিক্ষক‌ ইকবাল হো‌সেনকে ইটের আঘা‌তে রক্তাক্ত জখম ক‌রে‌ছে একই স্কু‌লের সহকারী প্রধান শিক্ষক মো: নুরুল ইসলাম। গত ২৫জানুয়ারী দুপু‌রের দিকে স্কু‌লের প্রধান শিক্ষ‌কের ক‌ক্ষে এই ঘটনা ঘ‌টে।
জানা যায়, কর্তৃপ‌ক্ষের অনুম‌তি ছাড়াই টানা তিন কার্যদিবস শিক্ষা প্রতিষ্ঠা‌নে অনুপ‌স্থিত ছিলেন শিক্ষক মো: নুরুল ইসলাম।
২৫জানুয়ারী অভিযুক্ত শিক্ষক নুরুল ইসলাম স্কু‌লে এ‌সে প্রধান শিক্ষক ইকবাল হোসেনকে আ‌বেদন প‌ত্রে ব‌্যাকডেট দি‌য়ে ছু‌টি মঞ্জুর কর‌তে বল‌নে। তবে প্রধান শিক্ষক তা‌তে অস্বীকৃ‌তি জানান। এ‌তে ক্ষিপ্ত হ‌য়ে ফি‌ল্মি স্টাই‌লে প্রধান শিক্ষ‌কের ক‌ক্ষেই ইট দি‌য়ে তার মাথায় এবং শরী‌রে আঘাত ক‌রে। এ‌তে মাথায় ফে‌টে শরীর রক্তাক্ত হয়ে যায়। প‌রে সহকর্মী স্কুল শিক্ষক‌রা তা‌কে ঘটনাস্থল থে‌কে উদ্ধার ক‌রে নিকটস্থ খেদাছড়া বি‌জি‌বি চি‌কিৎসা‌ কেন্দ্র (এম আই রু‌ম) নি‌য়ে গে‌লে মাথায় ৬টি সেলাই দি‌য়ে প্রাথ‌মিক চি‌কিৎসা শে‌ষে মা‌টিরাঙ্গা উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে প্রেরণ করা হয়। প্রত্যক্ষ‌দ‌র্শী ও সহকারী শিক্ষক মাহমুদুল হাসান জানান, পা‌শের রুম থে‌কে চিৎকার শু‌নে স‌্যা‌রের ক‌ক্ষে গি‌য়ে দে‌খি নুরুল ইসলাম স‌্যা‌রের ই‌টের আঘা‌তে ইকবাল স‌্যা‌রের মাথায় রক্ত ঝরছে। ভুক্তভো‌গী প্রধান শিক্ষক নিরাপত্তাহীনতায় ভুগছেন দা‌বি ক‌রে ব‌লেন, সহ-প্রধান শিক্ষক নুরুল ইসলাম একজন উগ্রবা‌দী শিক্ষক। তার কা‌ছে স্কু‌লের কেউই নিরাপদ নয়। গত ২০২২ সা‌লে ন‌ভেম্বর মা‌সে ব‌্যাবহা‌রিক পরীক্ষার ভাতা‌ বিতরণ‌কে কেন্দ্র ক‌রে হামলা করতে চাই‌লে উপ‌স্থিত শিক্ষকগণ রক্ষা ক‌রে। জেলা শিক্ষা অ‌ফিসার বিষয়‌টি নিষ্পত্তি ক‌রেন ব‌লেও জনান তি‌নি। অভিযুক্ত শিক্ষক নুরুল ইসলাম মারধ‌রের ঘটনার বিষ‌য়ে কোন বক্তব্য দিতে অস্বীকৃতি জানিয়েছেন। স্কুল প‌রিচালনা ক‌মি‌টির সভা‌প‌তি আ‌মির হো‌সেন জানান, বিষয়‌টি‌কে কেন্দ্র ক‌রে অ‌ভিযুক্ত শিক্ষক নুরুল ইসলাম‌কে সাম‌য়িক বরখাস্ত করা হয়েছে। ৭‌কার্য দি‌বসের ম‌ধ্যে আত্মপ‌ক্ষ সমর্থনে উভয়‌ শিক্ষককে লি‌খিত জবাব দেয়ার জন‌্য বলা হ‌য়।
মা‌টিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কমল কৃঞ্চ ধর জানান, ঘটনার বিষয়ে ভুক্ত‌ভো‌গী থানায় ‌লিখিত অ‌ভি‌যোগ ক‌রে‌ছেন। তদন্ত সা‌পে‌ক্ষে প্রয়োজনীয় ব‌্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com