সোমবার, ২০ Jul ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

মাটিরাঙ্গায় অবৈধ সেগুন কাঠ সহ আটক এক

Reading Time: < 1 minute

এ এম ফাহাদ :
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় অবৈধ কাঠ ও পাচারকারী সহ একটি ট্রাক আটক করেছে মাটিরাঙ্গা সেনা জোন। আজ বুধবার ১৮ আগস্ট রোজ বুধবার মাটিরাঙ্গা পৌরসভার ৯নং ওয়ার্ড রসুলপুর এলাকায় অভিযান চালিয়ে ট্রাক সহ অবৈধ সেগুন কাঠ ও পাচারকারীকে আটক করেছে মাটিরাঙ্গা সেনাবাহিনী। অদ্য সকাল প্রায় ১০ ঘটিকায় খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা অবৈধ সেগুন কাঠ বহনকৃত একটি ট্রাক সেনাবাহিনীর ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর মাটিরাঙ্গা জোন সদর অতিক্রম করার সময় ডিউটিরত সেনা সদস্য ট্রাকটিকে সংকেত দেয়। কিন্তু ট্রাক চালক সংকেত অমান্য করে বেপরোয়াভাবে গাড়ী চালিয়ে জোনের আরপি গেট অতিক্রম করে । জোনে গেটে ডিউটিরত সেনা সদস্যরা ধাওয়া করে ট্রাকটি রসুলপুর এলাকার আইডিএফ এর বাগানের সামনে থেকে আটক করে। পরবর্তীতে বিশেষ গোপন সুত্রে কাঠ পাচারকারী জহুরুল ইসলাম (৪৪) নামক এক জনকে আটক করে ফরেস্ট রেঞ্জ কর্মকর্তাদের খবর দেয়। ফরেস্ট রেঞ্জের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে অবৈদ কাঠ সহ ট্রাকটি জব্দ করে। জব্দকৃত কাঠের পরিমাণ প্রায় ১৯৫ সিএফটি যার বর্তমান বাজার মূল্য প্রায় ২ লক্ষ টাকা। মাটিরাঙ্গা ফরেস্ট অফিসার ও মাটিরাঙ্গা সেনা জোন জানান অবৈধ কাঠ পাচারের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com