মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন

News Headline :
র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১ জন পলাতক আসামী গ্রেফতার কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে ফের যৌন নিপীড়নে আরও একটি মামলা দায়ের নকলের দায়ে কিশোরগঞ্জে এসএসসি কেন্দ্রে অভিযান: তিন শিক্ষকসহ বহিষ্কার ৪ আটক ২ ব্র্যাক ডেইরির উদ্যোগে “আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ” শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজশাহীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার জনগণ ভালো থাকা মানে সরকার ভালো থাকা মধুপুরে- আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম বদলগাছীতে কৃষি ও পুষ্টি উন্নয়ন বিষয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন

রাজশাহীতে এমপি’র বিরুদ্ধে কৃষক লীগ নেত্রীকে পেটানোর অভিযোগে

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, রাজশাহী:
রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিনের বিরুদ্ধে জমিদখল, নিয়োগ বানিজ্যসহ নানা অনিয়ম দুর্নীতি বিরুদ্ধে সংবাদ সম্মেলন করার অভিযোগে উপজেলা কৃষক লীগের মহিলা সম্পাদক শেখ হাবিবাকে পেটানোর অভিযোগ উঠেছে। এরপর আগেও তাকে মারধরসহ মামলা হামলায় জর্জরিত করেন তিনি। এবার আয়েনের সাবেক পিএস একরামুল তাকে পিটিয়ে আহত করেন।  বুধবার (২৩ নভেম্বর) দুপুরে মোহনপুর উপজেলা চত্বরে এমপি আয়েন উদ্দীনের সাবেক পিএস একরামুল হক বিজয়ের নেতৃত্বে তাকে পেটানো হয়। এর প্রতিবাদে ভুক্তভোগী নারী নেত্রী সেখানেই অনশনে বসেন। এরপর তাকে আরেক দফায় পেটাতে পেটাতে মোহনপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে নিয়ে আটকে রাখা হয়। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করা হয়। এর আগে একই ঘটনার জেরে হাবিবাকে দুই দফা পুলিশ দিয়ে গ্রেপ্তার করিয়ে নির্যাতন করার অভিযোগও রয়েছে এমপি আয়েনের বিরুদ্ধে। হাবিবা জানান, ‘তিনি দুপুরে উপজেলা চত্বরে এলে বিনা কারণে এমপি আয়েন উদ্দীন ও তার দুলাভাই উপজেলা চেয়ারম্যান আব্দুস সালামের উপস্থিতিতে এনামুল হক বিজয় তাকে পেটাতে থাকেন। পিটিয়ে তাকে রেখে চলে গেলে হাবিবা প্রতিবাদ জানিয়ে সেখানেই অনশনে বসে পড়েন। পরে বিকেলে আবারো বিজয়ের নেতৃত্বে কয়েকজন এসে টেনে-হিঁচড়ে ও পেটাতে পেটাতে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে নিয়ে আটকে রাখা রাখে।’
আহত ওই নেত্রীকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।এ বিষয়ে এমপি আয়েন উদ্দীনের সাবেক পিএস ও চাচাতো ভাই এনামুল হক বিজয় বলেন, ‘হাবিবাকে আমি কি মারবো, সে আমাকেই কামড় দিয়ে খামছে আহত করেছে।’ একথা বলেই ফোন কেটে দেন তিনি।’মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম বাদশা বলেন, ‘আমি আইজিপি স্যারের অনুষ্ঠানে শহরে আছি। এ বিষয়ে অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেব।’এ বিষয়ে এমপি আয়েনকে একাধিকবার ফোন দেওয়া হলে তিনি ফোন রিসিভ করেননি। তাই তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com