শনিবার, ০২ মে ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন

News Headline :
বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমান জ্বালানি তেল জব্দ অস্ট্রেলিয়ার ভিসার প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ: কিশোরগঞ্জে যুবক আকাশের প্রতারণার অভিযোগ নওগাঁয় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে তিন মাসের অন্তঃসত্ত্বা নারী মৃত্যু রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে

রাজশাহীতে পালিত হচ্ছে পবিত্র আশুরা

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহীতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে পবিত্র আশুরা।
মঙ্গলবার (৯ আগস্ট) সকালে বিভিন্ন ধর্মীয় সংগঠন দিনটি পালনে তাজিয়া মিছিল করেছে। এতে শিয়া মুসলমানরা ঐতিহাসিক কারবালা প্রান্তরে ইমাম হোসেন (রা.) এর শাহাদাত বরণের ঘটনার স্মরণে ‘হাই হোসেন-হাই হোসেন’ বলে শোক মাতম করেন। এর মধ্যে দরবারে খাতুনে মা জান্নাত তরিকায়ে নকশা বন্দি, শিরোইল কলোনী এলাকা থেকে শোক মিছিল বের করে। মিছিলটি মহানগরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া সকালে শিয়া সম্প্রদায় মহানগরের শিয়া মসজিদ থেকে তাজিয়া মিছিল বের করে। দিনটি পালনে পবিত্র আশুরার আলোচনা সভা, জিকির, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে ধর্মীয় সংগঠনগুলো।
এছাড়া বাদ যোহর রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) দরগা শরীফে খিচুড়ি বিতরণ করা হয়।
অপরদিকে রাতে এশার নামাজ আদায়ের পর দরগা শরীফসহ বিভিন্ন মসজিদে ধর্মপ্রাণ মুসলমানরা নামাজ, জিকির-আজগার ও বিভিন্ন নফল ইবাদত বন্দিগির মধ্য দিয়ে রাত্রী যাপন করবেন। দিনটি উপলক্ষে রাজশাহী সিটি করপোরেশন প্রতিটি গোরস্থানে আলোর বিশেষ ব্যবস্থা করেছে। রাজশাহীতে দিনটি উপলক্ষে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে। র‌্যাব ও পুলিশ আশুরার পবিত্রতা রক্ষায় ও সহিংস ঘটনা এড়াতে মহানগরজুড়ে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলেছে।তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com