শনিবার, ০২ মে ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

News Headline :
বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমান জ্বালানি তেল জব্দ অস্ট্রেলিয়ার ভিসার প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ: কিশোরগঞ্জে যুবক আকাশের প্রতারণার অভিযোগ নওগাঁয় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে তিন মাসের অন্তঃসত্ত্বা নারী মৃত্যু রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে

রাজশাহীতে বিপুল পরিমাণ ভেজাল প্রসাধনী সামগ্রীসহ গ্রেফতার ২

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহীতে বিপুল পরিমাণ ভেজাল প্রসাধনী সামগ্রীসহ দুইজন অসাধু ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল।
বৃহস্পতিবার সকাল ৮টায় রাজশাহীর পুঠিয়া থানাধীন ভাড়রা গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: পুঠিয়া থানার ভাড়রা গ্রামের মোঃ আব্দুল লতিবের ছেলে মোঃ সুজন(৩৩) ও একই গ্রামের মোঃ আব্দুল লতিবের ছেলে মোঃ বশির আহম্মেদ(৩২)। এছাড়াও পলাতক আসামী মৃত আলাউদ্দিনের ছেলে মোঃ রুবেল (৩৩)।
এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর), মোঃ ইফতে খায়ের আলম।
তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৮টায় গোপন তথ্যের ভিত্তিতে জেলা ডিবি পুলিশ জানতে পারে, ভাড়রা গ্রামে মোঃ রুবেলের বাড়িতে ভেজাল প্রসাধনীর কারখানায় বিপুল পরিমাণ ভেজাল প্রসাধনী সামগ্রী তৈরী করে বাজারে বিক্রি করা হচ্ছে। এতে সাধারন ক্রেতাদের প্রতারিত হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় জেলা ডিবি পুলিশের একটি দল। এ সময় দুইজনকে গ্রেফতার করা হয়। সেই সাথে ৩ লক্ষ ৩৫ হাজার ৮ শত টাকা মূল্যের বিপুল পরিমাণ সামগ্রী জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, দীর্ঘদিন যাবৎ গোপনে ভেজাল প্রসাধনী ক্রিম তৈরি করে দেশের বিভিন্ন এলাকায় অবৈধভাবে সরবরাহ করে সাধারণ মানুষকে প্রতারিত করে আসছে। এ ব্যপারে পুঠিয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান জেলা পুলিশের এই মুখপাত্র।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com