শনিবার, ০২ মে ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

News Headline :
বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমান জ্বালানি তেল জব্দ অস্ট্রেলিয়ার ভিসার প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ: কিশোরগঞ্জে যুবক আকাশের প্রতারণার অভিযোগ নওগাঁয় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে তিন মাসের অন্তঃসত্ত্বা নারী মৃত্যু রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে

রাজশাহীর পুঠিয়ায় চাঁদাবাজির মামলায় চেয়ারম্যানের ছেলে আটক

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী :

পুঠিয়ায় চাঁদাবাজির মামলায় সাকলায়েন অমি (২৫) নামের একজনকে আটক করেছে পুঠিয়া থানা পুলিশ। আটক সাকলায়েন চারঘাট উপজেলার শোলুয়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদের ছেলে। গতকাল মঙ্গলবার (২৫ অক্টোবর) রাত্রিতে উপজেলার বানেশ্বর বাজারের ট্রাফিক মোড় এলাকা থেকে আটক করা হয়।
পুঠিয়া থানা সূত্রে জানিয়েছে, গত বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় চারঘাট উপজেলার শোলুয়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালমের ছেলেসহ সাতজন পুঠিয়া উপজেলা পরিষদের চত্বরে নির্মানাধীন মডেল মসজিদের ম্যানেরজার আনোয়ার হোসেনের কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। এ সময় ম্যানেজার আনোয়ার হোসেন চাঁদা দিতে অস্বীকার করলে প্রথমে তারা আনোয়ার হোসেনকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে এবং পরবর্তীতে তাকে মারধর শুরু করে। মারধোরের এক পর্যায়ে তার আনোয়ারের মাথায় গুরুতর জখম হলে তিনি জ্ঞান হারিয়ে মডেল মসজিদের ছাদে লুটিয়ে পড়েন। পরে সেখানে কর্মরত লেবার মিস্ত্রীরা তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কিন্তু তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করেন। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসা শেষে গত শনিবার (২২ অক্টোবর) আনোয়ার হোসেন বাদী হয়ে পুঠিয়া থানায় সাতজনকে আসামি করে মামলা দায়ের করেন তিনি। সেই মামলায় পুঠিয়া থানা এই মামলার অন্যতম আসামি অমিকে আটক করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com