শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

রাজশাহীর সুদ কারবারি ডলি’র ব্লাকমেইলে অতিষ্ঠ ভ‚ক্তভোগীর থানায় অভিযোগ

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী মহানগরীতে সুদ কারবারি গেনা বেগম ডলি’র বব্লাকমেইলে অতিষ্ঠ এক গৃহবধূ নগরীর বোয়ালিয়া মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী ওই নারীর নাম সেলিনা বেগম (৩৮), তিনি মহানগরীর বোয়ালিয়া মডেল থানাধীন মথুরডাঙ্গা এলাকার মোঃ রেজাউলের স্ত্রী।
অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, চড়া সুদে টাকা দেন গেনা বেগম ডলি। পরে ভুক্তভোগীরা টাকা পরিশোধ করলেও জামানতের চেক স্ট্যাম্প ফেরত না দিয়ে মোটা অংকের টাকা দাবি করেন। এভাবেই দিনের পর দিন সাধারণ মানুষকে হয়রানী ও বø্যাকমেইল করে টাকা হাতাচ্ছেন তিনি। এমন কুট কৌশল ও বø্যাকমেইলের অভিযোগ দীর্ঘদিনের হলেও তার বিরুদ্ধে কেউ মুখ খোলেনা।
পারিবারিক সমস্যার কারনে গত ৯মাস আগে সহি সম্মেলিত ব্যাংকের চেক ও ননজুডিশিয়াল ৩০০ টাকা মূল্যের স্ট্যাম্প জামানত রেখে সুদ কারবারি গেনা ডলি বেগমের কাছে নগদ ৫০ হাজার টাকা সুদে গ্রহণ করেন ভ‚ক্তভোগী সেলিনা বেগম। কিন্তু তার কাছ থেকে নেয়া ৫০ হাজার টাকা সুদ-সহ পরিশোধ করলেও চেক ও স্ট্যাম্প ফেরত দেয়নি সুদ কারবারি ডলি বেগম। বর্তমানে সেই চেক ও স্ট্যাম্প দিতে বিভিন্ন রকম তালবাহানা করছেন তিনি। ইতিমধ্যেই সুদ কারবারির প্রকৃত রুপ প্রকাশ পেয়েছে। ৫ লাখ টাকা না দিলে চেক ও স্ট্যাম্প ফেরত দিবেন না এবং আদালতে মামলার হুমকি দিয়েছে সুদ কারবারি ডলি। ফলে প্রতিকার পেতে থানায় অভিযোগ দায়ের করেছেন ভ‚ক্তভোগী গৃহবধূ সেলিনা বেগম।
স্থানীয়রা জানায়, এইরকম আরও ৭/৮জন ভ‚ক্তভোগী রয়েছে ওই এলাকায়। এছাড়াও গত ৩ মাস পূর্বে সুদ কারবারি ডলির বø্যাক মেইলেইলের শিকার হয়ে তিপ্তি (২৪) নামের এক গৃহবধূ গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ রয়েছে। তিনি বোয়ালিয়া থানার মুথুরডাঙ্গা এলাকার মোঃ মাসুমের স্ত্রী ছিলেন।
জানতে চাইলে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, সুদ কারবারি গেনা বেগম ডলি’র বিরুদ্ধে এক গৃহবধূ থানায় অভিযোগ দায়ের করেছেন। এসআই সোহেলকে তদন্তভার দেয়া হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com