বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

রাজশাহী মহানগরীতে অবরোধে যান চলাচল স্বাভাবিক

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
বিএনপি-জামায়াতের ডাকা দ্বিতীয় দফার ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিন চলছে। রোববার সকাল থেকে রাজশাহীতে যান চলাচল প্রায় স্বাভাবিকই রয়েছে। কর্মব্যস্ত মানুষ সকাল থেকেই কর্মস্থলে ছুটে চলেছেন। সকাল ৯টায় নগরীর রেলগেটে যাত্রীদের চাপও দেখা গেছে। সেখান থেকে বেশ কয়েকটি বাস ছেড়েও যাচ্ছে। ছিল ব্যাটারিচালিত রিকশার ও অটোরিকশা চাপ। আবার সিএনজিও চলাচল করতে দেখা গেছে। এছাড়া বিভিন্ন সড়কে দেখা মিলেছে হিউম্যান হলার, সিএনজিচালিত অটোরিকশা, পণ্যবাহী ট্রাক, মোটরসাইকেল ও প্রাইভেটকারের । তবে মঙ্গলবারের মতো দূরপাল্লার বাস চলাচল করেনি। মহাসড়কে দুয়েকটি লোকাল বাস বাস চলাচল করতে দেখা গেছে। এদিকে নগরীর বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থায় দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। সাহেববাজার, তালাইমারী, নওদাপাড়া, ভদ্রা, রেলগেট ও স্টেশনে গাড়িতে করে পুলিশ ও র‌্যাবকে বিভিন্ন রাস্তায় টহল দিতে দেখা গেছে।
রাজশাহী সড়ক পরিবহন গ্রæপের সাধারণ সম্পাদক মতিউল হক টিটো বলেন, সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাস চালানোর। সব বাস কাউন্টারও খোলা আছে। তবে যাত্রী না থাকার কারণে বাস চলছে না। সকাল থেকে দুয়েকটি বাস ছেড়েছে। রাজশাহী রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আব্দুল করিম বলেন, প্রতিদিনের মতো সকালে ট্রেন ছেড়ে গেছে। সকালে তিতুমীর সিল্কসিটি, মধুমতি, বনলতা, সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেন ছেড়ে গেছে। সাপ্তাহিক বন্ধ হওয়ার কারণে তিতুমীর ও ধুমকেতু এক্সপ্রেস বন্ধ আছে। এছাড়া কমিউটার আইআর ট্রেনগুলো চলাচল করছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com