বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

News Headline :
বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমান জ্বালানি তেল জব্দ অস্ট্রেলিয়ার ভিসার প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ: কিশোরগঞ্জে যুবক আকাশের প্রতারণার অভিযোগ নওগাঁয় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে তিন মাসের অন্তঃসত্ত্বা নারী মৃত্যু রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে

রাজশাহী মহানগরীতে কবুতর ধরতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী নগরীতে কবুতর ধরতে গিয়ে নিউমার্কেট এলাকায় অবস্থিত দারুচিনি প্লাজার ছাদ থেকে পড়ে সনি শেখ সৈকত (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের মহানগরীর বোয়ালিয়া থানার ষষ্ঠিতলা এলাকার ইকবাল হোসেনের ছেলে।
বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পরে রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৮টার দিকে সনির মৃত্যু হয়।রামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ বেলাল হোসেন জানিয়েছেন। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে কবুতর ধরতে গিয়ে ওই ভবন থেকে পড়ে যায় সনি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৮টার দিকে ওই যুবকের মৃত্যু হয়।
দুই বছর আগে একই স্থান থেকে ষষ্ঠীতলা এলাকার ১৯ বছরের পুলক বন্ধুদের সাথে ঘুড়ি উড়াতে উঠে এই ছাদ থেকে পড়ে মারা যায়।এদিকে এলাকাবাসীর দাবি, এই মার্কেটটি চালু করা হোক। নয়তো বন্ধ করে দেয়া হোক। যাতে এভাবে আর কারো অপমৃত্যু না হয়। এই ভবনটির ছাদে বিভিন্ন গ্রুপ কবুতর পালছে এবং দিনরাত আড্ডা দিচ্ছে বলেও জানান এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com