শনিবার, ০২ মে ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

News Headline :
বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমান জ্বালানি তেল জব্দ অস্ট্রেলিয়ার ভিসার প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ: কিশোরগঞ্জে যুবক আকাশের প্রতারণার অভিযোগ নওগাঁয় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে তিন মাসের অন্তঃসত্ত্বা নারী মৃত্যু রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে

রামকৃষ্ণ দেবের স্মৃতি বিজড়িত এই রথযাত্রা উৎসবকে ঘিরেই আজকের সাংবাদিক বৈঠক করলেন

Reading Time: 2 minutes

শম্পা দাস ও সমরেশ রায়, কলকাতা :
আজ উনিশে জুন, সোমবার, বেলা দুটোয় কামারহাটি রথ তলায় এক সাংবাদিক বৈঠক করলেন মাননীয় বিধায়ক মদন মিত্র মহাশয়। আগামীকাল এই রথ তলা থেকেই ৩৩ ফুট উচ্চতা বিশিষ্ট তিনটি রথ শোভাযাত্রা সহকারে মাসির বাড়ি যাবেন সঙ্গে এক টন ফুল জগন্নাথ দেবকে সাজানোর জন্য আনা হচ্ছে। আর তার সাথে সাথেই রামকৃষ্ণ দেবের স্মৃতি বিজড়িত এই উৎসব এবং আড়িয়াদহ থেকে রথ তলায় উঠে আসার ইতিহাস ও পর্যটকদের টানতে বিভিন্ন ঘোষণা আজকের এই সাংবাদিক বৈঠক থেকেই প্রচার সারলেন।
২০০ বছরের প্রাচীন ইতিহাস রামকৃষ্ণ পরমহংসদে বেলঘড়িয়ায় রথ তোলার মতিলালসেন ঠাকুরবাড়ি রথ দেখতে এসেছিলেন। সেই মতিলাল সেন ঠাকুরবাড়ি রথ একসময় বন্ধ হয়ে যায়। কিন্তু বেলঘড়িয়া নিবাসী এক মহিলার ছোট্ট একটি লোহার রদ দেওয়া থেকেই শুরু হয় স্থানীয় ক্লাবের এই পুজোর আয়োজন।। আজ সেই রথ সবার সহযোগিতায় এবং রথ তলা কমিটির উদ্যোগে, বিশাল আকার ধারণ করেছে এবং পুরীর মন্দিরের কোন অংশে কম নয়, বেলঘড়িয়ার এই রথ উৎসব ও রথ, সমস্ত কিছুই পুরীর মন্দির আদলে তৈরি হয়েছে এবং পুরীর রথ যে কার্ড দিয়ে তৈরি হয়, সেই কাঠ দিয়েই তিন মাস যাবত কঠোর পরিশ্রমে তৈরি হয়েছে বেলঘড়িয়া রথ এই রথ ৩৩ ফুট উঁচু। আগে যে রথ দিয়ে জগন্নাথ মাসির বাড়ি যেতেন তার দৈর্ঘ্য ছিল দেড় ফুট আজ আস্তে আস্তে সেই রথ ৩৩ ফুটে পরিণত হল , এই রদ দিয়েই জগন্নাথ তার মাসি বাড়ি যাবেন, সাজিয়ে তোলা হবে জগন্নাথ বলরাম সুভদ্রকে দুটো ফুল দিয়ে। আমরা আশা করছি আগামী কাল বহু দর্শনার্থী ভিড় করবে এবং তারা দেখতে পাবে পুরীর রথের অনুকরণে তিনটি রথ এবং এই তিনটি রথে জগন্নাথ বলরাম সুভদ্রা, তার মাসির বাড়ি যাবেন এবং সেখানে সাত দিন থাকার পর পুনরায় তাকে নিয়ে আসা হবে নিজের গৃহে, শুধু তাই নয় এর সাথে সাথে থাকছে ভোগের আয়োজন, কোন দিকেই কৃপণতা নয়, ভোগে থাকছে নানা পদের আয়োজন ,পোলাও, খিচুড়ি, সাদা ভাত থেকে পটলের দোরমা, এঁচোড়ের তরকারি ,পনিরের তরকারি ও বিভিন্ন রকমের পথ।, থাকছে কুপনের ব্যবস্থা এবং এই রথযাত্রাকে কেন্দ্র করে মাননীয় বিধায়ক জানালেন আমাদের বিভিন্ন কর্মসূচি এখান থেকেই ঘোষণা করা হবে।
শুধু তাই নয় তিনি বলেন স্বয়ং মুখ্যমন্ত্রী গুপ্তিপাড়া ও মাহেশের পাশাপাশি এবার রথতলা কেউ তুলে আনতে চান রাজ্যের প্রথম সারিতে। আর আগামীকাল রথযাত্রা রথ উৎসব সকল দর্শকদের ও ভক্তদের আগাম শুভেচ্ছা জানালেন মাননীয় বিধায়ক ,এর সাথে সাথে বলেন, প্রতি বছর রথের আগের দিন এই রথ তলায় জগন্নাথের নব যৌবন দর্শন হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com